পরপর পদত্যাগের পর চেয়ারম্যানের মুখে বিজেপির প্রশংসা, তৃণমূলের বেদখল দমদম উত্তর পুরসভা

পরপর পদত্যাগের পর চেয়ারম্যানের মুখে বিজেপির প্রশংসা, তৃণমূলের বেদখল দমদম উত্তর পুরসভা

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


বারাকপুর শিল্পাঞ্চলে একের পর এক পুরবোর্ডে ভাঙনের আবহে এবার বড় ধাক্কা উত্তর দমদম পুরসভায়। চেয়ারম্যান বিধান বিশ্বাস, ভাইস চেয়ারম্যান লোপামুদ্রা দত্ত চৌধুরী-সহ ২০ জন কাউন্সিলরের একযোগে পদত্যাগে কার্যত অনিশ্চয়তার মুখে পুরবোর্ড। সোমবার পুরসভার এগজিকিউটিভ অফিসারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকেই প্রশাসক বসানো নিয়ে জল্পনা শুরু হয়েছে। আর পদত্যাগের পর চেয়ারম্যানের মুখে শোনা গিয়েছে আগের সরকারের সমালোচনা, ডবল ইঞ্জিন সরকারের প্রশংসা ও সনাতনী ধর্ম প্রসঙ্গ।

এই বিষয়ে আরও খবর

উত্তর দমদম পুরসভায় মোট ৩৪ জন কাউন্সিলর রয়েছেন। পালাবদলের পর থেকেই পুরসভাকে ঘিরে টানাপোড়েন চলছিল। অস্থায়ী কর্মীদের বেতন বকেয়া, প্রশাসনিক জটিলতা ও পরিষেবা সংক্রান্ত একাধিক সমস্যা নিয়ে অসন্তোষ বাড়ছিল বলে পুরসভা সূত্রের দাবি। এর মধ্যেই কয়েকদিন আগে বিধান বিশ্বাসের বারাকপুরে গিয়ে মন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে ওঠে। এরপর এদিন ২০ জন কাউন্সিলর একযোগে পদত্যাগপত্র জমা দেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধান বিশ্বাস বলেন, উত্তর দমদমের বাসিন্দাদের আরও উন্নত পরিষেবা ও কর্মীদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তাঁর অভিযোগ, পুরসভার নানা সমস্যা নিয়ে দীর্ঘদিন রাজ্য সরকারের বিভিন্ন স্তরে আবেদন জানানো হলেও কার্যকর সাড়া মেলেনি। 

উত্তর দমদম পুরসভায় মোট ৩৪ জন কাউন্সিলর রয়েছেন। পালাবদলের পর থেকেই পুরসভাকে ঘিরে টানাপোড়েন চলছিল। অস্থায়ী কর্মীদের বেতন বকেয়া, প্রশাসনিক জটিলতা ও পরিষেবা সংক্রান্ত একাধিক সমস্যা নিয়ে অসন্তোষ বাড়ছিল বলে পুরসভা সূত্রের দাবি।

এরপরই আরও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিদায়ী চেয়ারম্যান। স্থানীয় বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের ভূয়সী প্রশংসা করে তিনি দাবি করেন, তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়নের নতুন সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি নিজেকে সনাতনী ধর্মাবলম্বী বলে উল্লেখ করে বাংলার সনাতনী সমাজের শান্তি কামনা করেন। ডবল ইঞ্জিন সরকারের উপর আস্থা প্রকাশ করে উন্নয়নের আশাও ব্যক্ত করেন তিনি। চেয়ারম্যানের এই অবস্থান ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কারণ, বারাকপুর শিল্পাঞ্চলে ইতিমধ্যেই একাধিক পুরবোর্ডে ভাঙন দেখা গিয়েছে। সেই আবহে উত্তর দমদমের ঘটনাও নিছক প্রশাসনিক সিদ্ধান্তের গণ্ডি ছাড়িয়ে রাজনৈতিক বার্তা বহন করছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। এদিনের পদত্যাগের নেপথ্যে কোনও রাজনৈতিক চাপ নেই বলে দাবি করেছেন বিধায়ক সৌরভ শিকদার। তাঁর বক্তব্য, কাউন্সিলাররা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আইন অনুযায়ী পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *