ফের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের নিশানায় নেহরু-গান্ধী পরিবার। এবার খোদ দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে নিয়ে বিতর্কিত পোস্ট করে কটাক্ষ করলেন নিশিকান্ত দুবে। নেহরুর ৩টি ছবি পোস্ট করে তাঁকে ব্যভিচারী হিসাবে তুলে ধরার চেষ্টা করলেন বিজেপি সাংসদ। যদিও পর মুহূর্তেই জবাব দিল কংগ্রেস।
नेहरु-गांधी परिवार के उपर मेरी लाइब्रेरी के किताब से कुछ तस्वीरें pic.twitter.com/YByjRdUBC4
— Dr Nishikant Dubey (@nishikant_dubey) August 14, 2026
পণ্ডিত নেহেরুকে নিশানা করে বিভিন্ন বিভ্রান্তিকর ছবি পোস্ট, বিতর্কিত মন্তব্য নিশিকান্ত দুবে প্রথমবার করছেন না। তবে নতুন করে এই ধরনের মন্তব্যগুলির পুনরাবৃত্তি তিনি শুরু করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বিদেশনীতি নিয়ে বিতর্কিত অঙ্গভঙ্গি করার পর। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে রাহুল বলেন, “বিদেশনীতি মানে রাষ্ট্রনেতাদের স্রেফ জড়িয়ে ধরা! এই আইডিয়া প্রধানমন্ত্রী কোথা থেকে পেলেন কে জানে।” সেই সঙ্গে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতকে আলিঙ্গন করেও দেখান তিনি। এরপর সন্দীপ বলেন, ”মেলোনি ভেবে জড়িয়ে ধরেন না তো?” জবাবে রাহুল বলেন, ”আমি এতদূর ভেবে দেখিনি ব্যাপারটা।” ওই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। রাহুলদের ওই কাণ্ডের নিন্দাও করেন অনেকে।
আরও পড়ুন:
রাহুলরা ওই কাণ্ড ঘটানোর পরই নিশিকান্ত দুবে ফিদেল কাস্ত্রোর ইন্দিরাকে আলিঙ্গনের ছবি শেয়ার করেন। সঙ্গে কটাক্ষ করেন, ‘রাহুল গান্ধীজি, এই শ্বাসরুদ্ধকর অনুভূতিকে গ্যাস্ট্রিক ফায়ার বলবেন, নাকি এটা কামনার আগুন?’ শনিবার দুবে নেহেরুর তিনটি ছবি শেয়ার করেন। তিনটি ছবিতেই পণ্ডিত নেহেরু মহিলাদের সান্নিধ্যে রয়েছেন। ওই ছবিগুলি পোস্ট করে তিনি বলেন, “আমার লাইব্রেরিতে নেহেরু-গান্ধী পরিবারের এই ছবিগুলি রয়েছে।” অর্থাৎ সরাসরি নেহেরুর ছবি নিয়ে কটাক্ষ না করে স্রেফ ছবিগুলি ছড়িয়ে দিতে চেয়েছেন তিনি।
নিমেষে নিশিকান্তর ওই টুইটের জবাব দেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেত। তিনি নিশিকান্তর পোস্ট শেয়ার করে বলেন, “একটি ছবিতে পণ্ডিত নেহেরু তাঁর বোন বিজয়লক্ষ্মী পণ্ডিতের সঙ্গে রয়েছেন। আর একটি ছবিতে তিনি রয়েছেন তাঁর ভাইঝি নয়নতারা সহগলের সঙ্গে। আর একটি ছবি ১৯৬২ সালের হোলির। মার্কিন ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডিকে হোলির রং লাগিয়ে দিচ্ছেন পণ্ডিতজি। আমার মনে হয় আপনার বাড়ির মহিলাদের আপনার থেকে নিরাপদ দূরত্বে থাকা উচিত।”
एक फोटो में नेहरू जी अपनी बहन विजयलक्ष्मी पंडित जी के साथ हैं
एक फोटो में उनके साथ उनकी भांजी नयनतारा सहगल हैं
एक फोटो मार्च 1962 की है जहां नेहरू जी होली के पर्व पर जैकलीन कैनेडी को रंग लगा रहे थे
तुम्हारे तो घर की महिलाओं को भी तुमसे बच कर रहना चाहिए – वहशी दरिंदे https://t.co/7d3B2UrsDN
— Supriya Shrinate (@SupriyaShrinate) August 14, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
