নিয়োগ দুর্নীতির তদন্তে গঠিত ১২ জন সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) ভেঙে দেওয়ার আবেদনে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ সিবিআই। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর্জি জানিয়েছে।
হাই কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন, শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্ত চলাকালীন হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ১২ সদস্যকে বদলি করা যাবে না। যাতে তদন্ত বিঘ্নিত না হয় সেজন্যই এই নির্দেশ দিয়েছিল তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এখন তদন্ত শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই চূড়ান্ত চার্জশিটও আদালতে জমা পড়ে গিয়েছে। ফলে যে উদ্দেশ্যে এই বিশেষ দল তৈরি করা হয়েছিল, তা পূরণ হয়েছে বলে দাবি সিবিআইয়ের। তাই এবার সিট ভাঙার অনুমতি দিক আদালত। কারণ হিসাবে সিবিআই উল্লেখ করেছে, এই ১২ সদস্যের অন্যান্য ক্ষেত্রে তদন্ত রয়েছে। ফলে আদালত অনুমতি দিলে তারা সেই তদন্ত হস্তক্ষেপ করতে পারে। চলতি সপ্তাহে এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের জন্য ২০১৯ সালে সিট গঠন করা হয়েছিল।
আরও পড়ুন:
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি সামনে আসার পর তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক নির্দেশ দিয়েছিলেন। তারমধ্যে অন্যতম সিট গঠন। বেশ কয়েকটি মামলার তদন্ত করে সেই সিট। তদন্ত শেষের পথে থাকায় সেই সিট ভেঙে দেওয়ার আর্জি নিয়ে হাই কোর্টে গেল সিবিআই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
