নজরে বঙ্গের জেন জি ভোটার, যুব মোর্চার ‘নবীন’ নেতৃত্বকে নিয়ে আলোচনায় নীতীন

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


জেন জি-র জোর বেশ ভালোই টের পাওয়া গিয়েছে। বিশেষত তাদের প্রতিবাদের জোর সম্যক উপলব্ধি করেছে কেন্দ্রের শাসকদল। দিল্লির বুকে জেন জি আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে ইস্তফা পর্যন্ত দিতে হয়েছে। তা থেকে শিক্ষা নিয়ে যুব প্রজন্মের ভোটারদের মন বুঝতে তৎপর কেন্দ্রীয় নেতৃত্ব। দু’দিনের বঙ্গ সফরে এসে সেই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। সূত্রের খবর, সোমবার তিনি জেন জি-কে নিয়ে আলোচনায় বসবেন। থাকবেন রাজ্য বিজেপি যুব মোর্চার নতুন সভাপতি অমিত সামন্তও।

সোমবারও কর্মসূচি রয়েছে নীতীন নবীনের। সূত্রের খবর, এদিন তিনি সংগঠনের যুব মোর্চার সঙ্গে বৈঠক করবেন। সদ্যই রাজ্য সংগঠনে রদবদল হয়েছে। ইন্দ্রনীল খাঁ-র বদলে যুব মোর্চার নতুন সভাপতি হয়েছেন আমতার নতুন বিধায়ক অমিত সামন্ত। তাঁকে সঙ্গে নিয়ে আজ ‘যুব ভারত সংলাপ’ নামে অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন নীতীন নবীন। লক্ষ্য একটাই, রাজনৈতিকভাবে সচেতন, সক্রিয় জেন জি ভোটারদের মন বোঝা।

আরও পড়ুন:

রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম বঙ্গ সফরে এসেছেন নীতীন নবীন। রবিবার দিনভর রাজ্য সংগঠনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন তিনি। শুধু ক্ষমতায় আসাই নয়, সেই ক্ষমতা ধরে রাখতে সংগঠনে এখনও বেশ কিছু সংশোধনের প্রয়োজন বলে মতপ্রকাশ করেছেন নবীন। বিশেষ বার্তা দিয়েছেন দলের বিধায়কদের। আসন্ন পুরভোটের স্ট্র্যাটেজিও ঠিক করে দিয়েছেন সর্বভারতীয় সভাপতি। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে দলের প্রত্যেক সদস্য নবীনের ‘ক্লাস’ করেছেন খুব মন দিয়ে। বুঝে নিয়েছেন আশু কর্তব্য।

সোমবারও কর্মসূচি রয়েছে নীতীন নবীনের। সূত্রের খবর, এদিন তিনি সংগঠনের যুব মোর্চার সঙ্গে বৈঠক করবেন। সদ্যই রাজ্য সংগঠনে রদবদল হয়েছে। ইন্দ্রনীল খাঁ-র বদলে যুব মোর্চার নতুন সভাপতি হয়েছেন আমতার নতুন বিধায়ক অমিত সামন্ত। তাঁকে সঙ্গে নিয়ে আজ ‘যুব ভারত সংলাপ’ নামে অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন নীতীন নবীন। লক্ষ্য একটাই, রাজনৈতিকভাবে সচেতন, সক্রিয় জেন জি ভোটারদের মন বোঝা। এর আগে তাঁদের সঙ্গে আলোচনায় বসেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তরুণ প্রজন্মের বিরোধী অথবা ভিন্ন রাজনৈতিক মতকে দূরে সরিয়ে দেওয়া নয়, বরং তাঁদের সঙ্গে মত বিনিময় অধিক কার্যকরী বলে মনে করেছিলেন ভাগবত। এবার সেই পথেই হাঁটছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *