দিল্লিতে শুভেন্দুর সঙ্গে বৈঠকে কাকলিরা, মঙ্গলেই চূড়ান্ত হবে এনসিপিআই সাংসদদের ভবিষ্যৎ?

দিল্লিতে শুভেন্দুর সঙ্গে বৈঠকে কাকলিরা, মঙ্গলেই চূড়ান্ত হবে এনসিপিআই সাংসদদের ভবিষ্যৎ?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসছেন এনসিপিআই সাংসদরা। আগামী কাল, মঙ্গলেই এই দিল্লির বঙ্গভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে খবর। ওই বৈঠকের পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বৈঠক হবে! এনসিপিআই সাংসদদের ভবিষ্যৎ কী হবে? মঙ্গলেই সেই বিষয় চূড়ান্ত হবে বলে মত ওয়াকিবহাল মহলের। তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা সাংসদরা এনসিপিআইতে থাকবেন? নাকি আগামীতে সরাসরি বিজেপিতে মিশে যাবেন? সেই জল্পনা বেশ কিছু সময় ধরে রাজ্য রাজনীতিতে চলছে।

প্রসঙ্গত, সংসদে বাদল অধিবেশনের শুরুতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লিতে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়দের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ কাজ এসে পড়ায় মুখ্যমন্ত্রী সেসময় দিল্লি যেতে পারেননি। কলকাতায় এসে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও সেই বৈঠকের নির্যাস বাইরে প্রকাশ হয়নি। রাজনৈতিক মহলের মতে, শেষ সময়ে বাতিল হওয়া ওই বৈঠকই আগামী কাল দিল্লিতে হবে।

তবে আগামী কাল, বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ২০ জন এনসিপিআই সাংসদ থাকবেন? নাকি সেই বৈঠকে সাংসদের সংখ্যা আরও বাড়বে? সেই চর্চা শুরু হয়েছে। কারণ, তৃণমূল ছেড়ে আরও তিন সাংসদ এনসিপিআইতে যোগ দিতে পারেন! সেই জল্পনা দিল্লির রাজনীতিতে তৈরি হয়েছে। তবে এই বিষয়ে কোনও নাম এখনও সামনে আসেনি। কাকলি ঘোষ দস্তিদারও এই বিষয়ে তেমন কোনও মন্তব্য না করে মুচকি হেসেছেন। তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা, একাধিক দুর্নীতি নিয়েই কালীঘাট তৃণমূলীদের খোঁচা দিয়েছেন।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *