ক্রিকেট ইতিহাসে নজির লরার, ইংল্যান্ডকে দুরমুশ করে মহিলা বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট ইতিহাসে নজির লরার, ইংল্যান্ডকে দুরমুশ করে মহিলা বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের একমাত্র অধিনায়ক হিসাবে মেগা টুর্নামেন্টের নকআউট পর্বে সেঞ্চুরি হাঁকালেন লরা ওলভার্ডট। তাঁর চওড়া ব্যাটে ভর করেই বিশ্বকাপ ফাইনালের টিকিট ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। বুধবার সেমিফাইনালে ইংল্যান্ডকে একপেশেভাবে হারাল প্রোটিয়াদের মহিলা ব্রিগেড। জলে গেল ইংল্যান্ড অধিনায়ক ন্যাট স্কিভার-ব্রান্টের দাঁতে দাঁত চাপা লড়াই।

ফেভারিট হিসাবে সেমিফাইনালে খেলতে নেমেছিল ইংল্যান্ড। গোটা টুর্নামেন্টে একমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছিলেন ন্যাটরা। ভারতের বিরুদ্ধেও প্রবল চাপ সামলে শেষ পর্যন্ত জিতে মাঠ ছেড়েছিল ব্রিটিশ বাহিনী। কিন্তু ‘চোকার্স’ নামে পরিচিত দক্ষিণ আফ্রিকার কাছেই চাপে পড়ে গেল ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই পরপর তিন উইকেট হারায় তারা। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেননি হেদার নাইটরা।

গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট। কিন্তু প্রোটিয়া অধিনায়ক লরার দাপটে ছারখার হয়ে গেল ইংল্যান্ডের বোলিং লাইন আপ। ওপেন করতে নেমে ১৪৩ বলে ১৬৯ রান করে যান লরা। তাঁর ইনিংসে ২০টি বাউন্ডারি, ৪টি ছক্কা। মহিলাদের বিশ্বকাপের নকআউট পর্বে এই প্রথমবার কোনও দলের অধিনায়ক সেঞ্চুরি করলেন। আরেক ওপেনার তাজমিন ব্রিটসও ৪৫ রান করেন। সবমিলিয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৩১৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা।

বড় রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। ইনিংসের দ্বিতীয় বলেই আউট হয়ে যান ওপেনার অ্যামি জোনস। পঞ্চম বলে আউট হেদার নাইট। সপ্তম বলে ট্যামি বেমন্টের উইকেট হারায় ইংল্যান্ড। তখন স্কোরবোর্ডে মাত্র ১ রান। ম্যাচের ভাগ্য ওখানেই লেখা হয়ে যায়। অ্যালিস ক্যাপসির সঙ্গে জুটি বেঁধে একটা লড়াই করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট। তাঁদের ব্যাট থেকে যথাক্রমে ৬৪ এবং ৫০ রান আসে। কিন্তু অধিনায়ক আউট হতেই ব্রিটিশ ব্যাটিং একেবারে ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ১২৫ রানের বিরাট ব্যবধানে জিতে বিশ্বকাপ ফাইনালে গেল দক্ষিণ আফ্রিকা। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *