‘তুই তো অন্ধকার’, সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য অর্শদীপের! প্রবল কটাক্ষের শিকার তারকা পেসার

‘তুই তো অন্ধকার’, সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য অর্শদীপের! প্রবল কটাক্ষের শিকার তারকা পেসার

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


মাত্র কয়েকদিনের মধ্যেই বেশ কয়েকবার বিতর্কে জড়িয়ে পড়লেন অর্শদীপ সিং। তারকা পেসার সোশাল মিডিয়ায় অতি সক্রিয়। সর্বক্ষণ রিল বানাতে দেখা যায় অর্শদীপকে। কয়েকদিন আগে বোর্ডের তরফ থেকে তাঁকে রিল বানাতে নিষেধ করা হয়। তারপরেও রিল বানালেন তিনি, এবং সোশাল মিডিয়ায় তুমুল কটাক্ষের শিকার হলেন। সবমিলিয়ে পাঞ্জাবের তারকা পেসারকে নিয়ে একের পর এক বিতর্ক দানা বাঁধছে।

বৃহস্পতিবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে পাঞ্জাবের। ম্যাচের আগে মুম্বই তারকা তিলক বর্মার সঙ্গে অর্শদীপের দেখা হয়। ভারতীয় দলের দুই সতীর্থের মধ্যে বেশ হাসিঠাট্টা চলে। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেখানেই শোনা যায়, তিলককে ‘অন্ধকার’ বলে সম্বোধন করছেন অর্শদীপ। সম্ভবত তিলকের গায়ের রংকে কটাক্ষ করেই এহেন মন্তব্য। এখানেই না থেমে তিলককে সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শও দেন তারকা পেসার। তবে পুরো কথোপকথনটাই হয়েছে মজার ছলে। সেই ভিডিও অবশ্য পরে ডিলিট হয়ে গিয়েছে। 

আরও পড়ুন:

কিন্তু অর্শদীপের এই ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন অর্শদীপ। এক নেটিজেনের কথায়, ‘পাঞ্জাবিদের রসবোধটা খুব স্বভাবতই বিদ্বেষমূলক।’ কেউ বা বলছেন, ‘ইয়ার্কির ছলে এমন মন্তব্য করাটা অত্যন্ত খারাপ। এইভাবে মন্তব্য করা কথা অর্শদীপ ভাবেন কী করে?’ অনেকেই মনে করছেন, সতীর্থের গায়ের রং নিয়ে এভাবে মশকরা করাটা মোটেও উচিত নয়। প্রত্যেক ক্রিকেটারকেই মর্যাদা দেওয়া উচিত। নেটিজেনদের মতে, এহেন মন্তব্য করে আসলে নিজের সম্মানটাই খোয়াচ্ছেন অর্শদীপ।

প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ চলাকালীনও অর্শদীপের একটি রিল নিয়ে বিতর্ক হয়েছিল। চলতি আইপিএলে অর্শদীপের ভ্লগে দেখা যায়, ই-সিগারেট বা ভ্যাপ ব্যবহার করছেন যুজবেন্দ্র চাহাল। সেই নিয়ে বিতর্ক বাঁধতেই বোর্ডের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, সোশাল মিডিয়ায় ভ্লগ পোস্ট করা থেকে আপাতত বিরত থাকতে হবে অর্শদীপকে। কিন্তু সেই নির্দেশ মোটেই কানে তোলেননি তারকা পেসার, তার প্রমাণ নতুন ভিডিও এবং সেই ঘিরে বিতর্ক। ‘বর্ণবিদ্বেষী’ মন্তব্যের জেরে কি এবার শাস্তির মুখে পড়বেন অর্শদীপ?

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *