উৎসবের মরশুমে অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে নিরাপত্তার বিশেষ পরিকল্পনা নিল পুলিশ। বড় পুজো মণ্ডপে ড্রোনের নজরদারি, মহিলাদের সুরক্ষায় দুর্গাবাহিনীর সক্রিয়তা, পাশাপাশি শব্দবিধি ভাঙলে কড়া পদক্ষেপ। সোমবার বারাকপুরের সুকান্ত সদনে প্রশাসনিক বৈঠকে পুজো ঘিরে এমনই বার্তা দিলেন রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিং।
মণ্ডপে মহিলাদের উদ্দেশে কটূক্তি কিংবা হেনস্তার অভিযোগকে কোনওভাবেই হালকা করে দেখা যাবে না বলে পুলিশকে নির্দেশ দেন মন্ত্রী। মহালয়ার পর থেকে ডিজের দাপট নিয়েও সতর্ক করেন তিনি। অন্যদিকে, পুলিশ কমিশনার অমিত কুমার সিং জানান, কমিশনারেটের ২৩টি থানা এলাকায় প্রায় ৩ হাজার পুজোকে অনুমতি দেওয়া হয়েছে। নিরাপত্তার পাশাপাশি ভিড় সামলাতে উদ্যোক্তাদের পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কাঁচরাপাড়া ও হালিশহরের বড় পুজোগুলির ব্যবস্থাও সরেজমিনে দেখেছেন কমিশনার।
আরও পড়ুন:
এদিন সুকান্ত সদনে ১১০০টি পুজো কমিটিকে সরকারি অনুদানের চেক দেওয়া হয়। বাকিদের হাতে স্থানীয় থানার মাধ্যমে চেক পৌঁছবে। অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, বিধায়ক রত্না দেবনাথ ও কৌস্তভ বাগচী। প্রশাসন সূত্রে খবর, আগামী কয়েক দিনে শিল্পাঞ্চলের চার থেকে পাঁচটি বড় পুজোর উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
