টালমাটাল মদ্যপ পন্থ! হুঁকোর আসরে ধোনি, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ভারতীয় ক্রিকেট 

রাজ্য/STATE
Spread the love


মহেন্দ্র সিং ধোনির হুঁকো-প্রীতির কথা ক্রিকেটমহলে নতুন নয়। অতীতে একাধিক ভিডিওয় তার ঝলক দেখা গিয়েছে। এবার সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় শুরু হয়েছে নতুন জল্পনা। সেই ভিডিওয় ধোনির সঙ্গে দেখা গিয়েছে মদ্যপ ঋষভ পন্থকেও। টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক একেবারে টালমাটাল। যা নিয়ে তোলপাড় ভারতীয় ক্রিকেট। 

ভিডিওয় দেখা যাচ্ছে, অভিজাত এক হোটেল ঘরে পার্টির আবহ। ঘরের মাঝের টেবিলে ছড়িয়ে রয়েছে কয়েকটি বিয়ারের ক্যান ও ককটেল। সেখানে ধোনি-পন্থ ছাড়াও উপস্থিত ছিলেন তাঁদের কয়েকজন পরিচিত। এক সময় সোফায় এক বয়স্ক ব্যক্তির পাশে হেলান দিয়ে বসে থাকতে দেখা যায় পন্থকে। তিনি কয়েক বার ধোনিকে ডাকেন। পন্থের ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন ধোনি। হাসিমুখে পন্থের সঙ্গে হাত মেলান ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক। এর পরই ভিডিওয় ধোনির মুখে শোনা যায়, “জরা হুঁকো পিকে আতা হুঁ।” তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন’ ডিজিটাল। একই সঙ্গে ভিডিয়োটি ঠিক কবে এবং কোথায় তোলা, তা-ও স্পষ্ট নয়। ধোনিই ওই কথাগুলি বলেছিলেন কিনা, তাও নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুন:

ভিডিও ভাইরাল হওয়ার পরই পুরনো একটি ঘটনাও নতুন করে আলোচনায়। কয়েক দিন আগে রাতের দিকে পন্থ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে উদ্দেশ্য করে একটি পোস্ট করেছিলেন। বানান-ভুলে ভরা সেই পোস্টে জমি কেনার আবেদন জানিয়েছিলেন তিনি। সেই ঘটনার সঙ্গে ভাইরাল ভিডিয়োটিকে জুড়ে দিয়ে এক নেটিজেন মন্তব্য করেন, ‘মনে হচ্ছে এই পার্টির পরই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে সেই বিখ্যাত মেসেজটা পাঠিয়েছিলেন পন্থ।’ যদিও ভিডিওর সঙ্গে ওই পোস্টের কোনও যোগসূত্র রয়েছে কি না, তার কোনও প্রমাণ মেলেনি। এমনকী দু’টি ঘটনা একই সময়ের কিনা, সেটিও নিশ্চিত নয়।

ধোনির হুঁকো-প্রীতি অবশ্য ক্রিকেটমহলে বহুচর্চিত। অতীতে সতীর্থেরা জানিয়েছেন, সফরের সময় তরুণ ক্রিকেটারদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে নিজের ঘরে আড্ডার পরিবেশ তৈরি করতেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও দুবাইয়ে তাঁর হুঁকো টানার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তবে এবার একই ফ্রেমে ধোনি ও পন্থকে দেখা যাওয়াতেই কৌতূহল বেড়েছে ক্রিকেটপ্রেমীদের।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *