গম্ভীর-শ্রেয়স জুটিতে জোড়া চুনকাম, চার বছর পর টি-২০ র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খোয়াল টিম ইন্ডিয়া

গম্ভীর-শ্রেয়স জুটিতে জোড়া চুনকাম, চার বছর পর টি-২০ র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খোয়াল টিম ইন্ডিয়া

রাজ্য/STATE
Spread the love


যুগের সমাপ্তি! তিল তিল করে টিম ইন্ডিয়ার জমাটি টি-টোয়েন্টি দল গড়ে তুলেছিলেন রাহুল দ্রাবিড়। রোহিত-বিরাট অধ্যায় পেরিয়ে সেই সাফল্য এগিয়ে নিয়ে গিয়েছেন সূর্যকুমার যাদব। গৌতম গম্ভীরের কোচিংয়ে পুরনো ‘সেট’ দলই বিশ্বকাপ জিতেছে। এখনও বিশ্বজয়ের শিরোপা মাথায় ঠিকই। কিন্তু চারবছর পর আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খোয়াল টিম ইন্ডিয়া। গম্ভীরের সঙ্গে অধিনায়ক শ্রেয়সের জুটিতে জোড়া চুনকামের পরই অধঃপতন ভারতের।

প্রথমে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হার। এবার ইংল্যান্ডেও টানা চার ম্যাচে পরাজয়। নাহলে পর পর দুই দ্বিপাক্ষিক সিরিজে হোয়াইটওয়াশ, শেষ ৭ ম্যাচের ৬টিতেই ম্যাচে হার! বরুণ দেবতা সহায় না থাকলে যেটা কিনা সাতে সাত হতে পারত! ভারতের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবার টানা দুই সিরিজে চুনকাম হল। বিশ্বকাপ জয়ের পর সূর্যকুমার যাদবকে সরিয়ে অধিনায়ক করা হয় ‘বহিরাগত’ শ্রেয়সকে। আর গম্ভীর-শ্রেয়স জুটিতে চরম ব্যর্থতা।

আরও পড়ুন:

এর আগে ১৬০৫ দিন আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল ভারত। চার বছরের বেশি সময়। সেই ২০২২ থেকে এই দাপট চলছিল। এর মাঝে মাত্র ৩টি টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ভারত। দু’বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। নতুন আইসিসি র‍্যাঙ্কিংয়ে ২৬৮ রেটিং নিয়ে শীর্ষে ইংল্যান্ড। সমসংখ্যক রেটিংয়ে দ্বিতীয় স্থানে টিম ইন্ডিয়া।

আইসিসি র‍্যাঙ্কিংয়ে পতন শুধু ভারতের ক্রিকেট ব্যর্থতার প্রমাণ নয়। আরও একটা অঙ্ক জড়িয়ে এর সঙ্গে। কারণ, এবার আইসিসি র‍্যাঙ্কিংয়ের সঙ্গে এখন অলিম্পিক যুক্ত। প্রতিটি মহাদেশ থেকে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দল অলিম্পিকের ছাড়পত্র পাবে। তবে ভারত দ্বিতীয় স্থানে থাকলেও এশিয়া মহাদেশ থেকে সবার উপরেই আছে। এরপর পাকিস্তান আছে ষষ্ঠ স্থানে। তাদের রেটিং ২৪০।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *