সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সকালে ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। সকাল ১১টা বেজে ৩০ মিনিটে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে বাংলাদেশের বিমানঘাঁটি বাশারে নামেন জয়শংকর। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ঢাকার বিদেশ মন্ত্রকের সচিব এম ফারহাদ হোসেন।
ভোটমুখী বাংলাদেশে জয়শংকরের যাত্রাকে কূটনৈতিক ভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সাম্প্রতিক বাংলাদেশে যেভাবে হিন্দুহত্যা তথা সংখ্যালঘু নির্যাতন চলছে জামাতের নেতৃত্বে, এর পিছনে যে পাকিস্তান ও চিনের উসকানি রয়েছে তা বুঝতে সময় লাগেনি সাউথ ব্লকের। তৈরি হয়েছে ‘ইনকিলাব মঞ্চ’-র মতো ভারতবিরোধী সংগঠনও। আর তাই আপাতত সাবধানী হয়েও বিএনপির দিকেই সামান্য ঝুঁকে থাকছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে জয়ংশকরের বাংলাদেশ সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
