কোভিড আক্রান্ত কুমার শানুপুত্র জান! ফের ফিরছে আতঙ্কের দিন?

কোভিড আক্রান্ত কুমার শানুপুত্র জান! ফের ফিরছে আতঙ্কের দিন?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


কোভিড আক্রান্ত কুমার শানুপুত্র জান। রিপোর্ট পজিটিভ হওয়ার পরই হাসপাতালে ভর্তি হয়েছেন সঙ্গীতশিল্পী। সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে নিজেই দুঃসংবাদ দেন তিনি। আবার কি ফিরছে সেই দুঃসহ দিন, প্রশ্ন আতঙ্কিত অনুরাগীদের।

যদিও ঠিক কবে থেকে উপসর্গ দেখা দিয়েছিল তাঁর শরীরে, তা অবশ্য স্পষ্ট করেননি জান। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সোশাল মিডিয়ায় জান লেখেন, “চিন থেকে আমার বন্ধু এসেছে। কোভিডকে প্রণাম করুন।” মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি থাকার কথা নিজেই জানান শানুপুত্র।

আরও পড়ুন:

কতজন শানুপুত্রের সংস্পর্শে এসেছেন তা এখনও স্পষ্ট নয়। কারণ, কোভিড আক্রান্তে সংস্পর্শে আসা সকলকেই কোয়ারেন্টাইনে থাকার কথা। তাই স্বাভাবিকভাবেই সে সমস্ত খোঁজখবর নেওয়ার কাজ শুরু হয়েছে। এই খবর শুনে স্বাভাবিকভাবেই চিন্তিত সকলে। টেলিভিশন উপস্থাপিকা চারুল মালিক শানুপুত্রের দ্রুত আরোগ্য কামনা করেন। বলে রাখা ভালো, ২০১৯ সালের শেষদিকে দেশে থাবা বসায় কোভিড। প্রাণ হারান লক্ষ লক্ষ মানুষ। দীর্ঘদিন লকডাউন পর্ব শেষে ফের স্বাভাবিক ছন্দে ফেরে দেশ। আবার নতুন করে শানুপুত্রের অসুস্থতায় বাড়ছে উদ্বেগ। অনেকেই প্রশ্ন তুলছেন, আবারও কি রোগের দাপটে স্তব্ধ হবে দেশ। যদিও চিকিৎসকদের দাবি, এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *