কলকাতা, হাওড়ায় পুরভোট নভেম্বরের শেষেই! ৬০টি ওয়ার্ডে ভাগ হবে হাওড়া

কলকাতা, হাওড়ায় পুরভোট নভেম্বরের শেষেই! ৬০টি ওয়ার্ডে ভাগ হবে হাওড়া

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


নভেম্বর মাসের শেষ সপ্তাহেই পুরভোট হতে পারে কলকাতা এবং হাওড়া পুরসভায়। মঙ্গলবার একথা জানান পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা হওড়া উত্তরের বিধায়ক উমেশ রাই। পাশাপাশি তিনি জানান, হাওড়ার পুর এলাকাকে ৬০টি ওয়ার্ডে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘‘দুই পুরসভার অধীনে থাকা এলাকার সীমানা পুনর্মূল‌্যায়নের কাজ শুরু হচ্ছে। হাওড়া পুরসভার অধীনে থাকা এলাকার সীমানা পুনর্মূল্যায়ন বা ডিলিমিটেশনের মাধ্যমে ৬০টি ওয়ার্ডে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তা শেষ হলেই নভেম্বরের শেষেই নির্বাচন হওয়ার কথা কলকাতা এবং হাওড়াতে।’’ তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নতুন বোর্ড গঠন হয়ে যাবে। শুধু এই দুই পুরসভা নয়, রাজ্যের আরও কয়েকটি পুরসভাতেও ভোট হতে পারে নভেম্বরের শেষে।

আরও পড়ুন:

হাওড়ার নির্বাচন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘‘তৃণমূল রাজনৈতিক ফায়দা তুলতে হাওড়া পুরসভা এলাকাকে ভাগ করেছিল। জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই কারণেই সিদ্ধান্ত হয়েছে এই পুরসভার এলাকাকে ৬০টি ওয়ার্ডে ভাগ করা হবে। সমীক্ষা চালিয়ে উন্নত পুর পরিষেবার জন্য কতগুলি ওয়ার্ড প্রয়োজন, তা দেখা হয়েছে। তার উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত।’’ একইসঙ্গে কলকাতা পুরসভার ডিলিমিটেশনের কাজও দ্রুত শুরু হবে বলে তিনি জানান। উল্লেখ‌্য, শেষবার হাওড়া পুরসভার নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। বর্তমানে পুরবোর্ড না থাকায় কাজ চলছে অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *