মঙ্গলবার ফের যুদ্ধের আগুনে পুড়ল মধ্যপ্রাচ্য। রাতভর ইরানে বিমান হানা চালিয়েছে আমেরিকা। তার পালটা জর্ডন এবং বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। মিসাইল আছড়ে পড়েছে কুয়েতের ঘাঁটিতেও। এহেন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর দখল এখন পুরোপুরি তাঁদের হাতে। ইরানের সঙ্গে আর কোনও আলোচনা হবে না বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ডের দাবি, হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা করেছে সেনা। তার প্রত্যাঘাত হিসাবেই রাজধানী তেহরান-সহ ইরানের একাধিক এলাকায় আকাশপথে হামলা করেছে আমেরিকা। দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়েবাড়িতেও আছড়ে পড়েছে মার্কিন মিসাইল। সেখানে এক শিশু-সহ চার জনের মৃত্যুর খবর মিলেছে। আহত অন্তত ৫০ জন। দেশজুড়ে হামলার পরই মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ শানায় ইরানি সেনা। তাদের দাবি, অন্তত ২ মার্কিন সেনার মৃত্যু হয়েছে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে আমেরিকা।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
সর্বশেষ খবর
