‘ইন্ডাস্ট্রির দালাল, মেয়েদের ক্লায়েন্ট দেয়’, স্যান্ডি সাহাকে নিয়ে বিস্ফোরক ‘মা’ খ্যাত তিথি

স্বাস্থ্য/HEALTH
Spread the love


নাম জড়িয়েছিল ঠাকুরপুকুর গাড়ি দুর্ঘটনায়। কনটেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তীর দুঃসময় বিতর্কের পালে হাওয়া তুলে উসকানিমূলক মন্তব্য করেছিলেন। হ্যাঁ, তিনি আর কেউ নন, সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্যান্ডি সাহা। নাইটি পরে বিশ্বভ্রমণ স্যান্ডির চরিত্রের একটি বিশেষ দিক। কিন্তু, তিনি যে ইন্ডাস্ট্রির দালাল, অন্যের ঘাড় ভেঙে বিদেশ ভ্রমণ করেন, মহিলাদের পণ্য হিসেবে অন্য পুরুষের হাতে তুলে দেন-চরিত্রের এই বিশেষ গুণগুলো ছিল অন্তরালে। এবার হাটে হাঁড়ি ভাঙলেন ছোট পর্দার ‘ঝিলিক’ তথা তিথি বসু।

মা ধারাবাহিকে যিনি ঝিলিকের মেয়েবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। মুখোশের আড়ালে কোন ভয়ংকর স্যান্ডির সঙ্গে পরিচয় করালেন তিথি? দীর্ঘ পাঁচ বছর পরিচয়, মাঝেমধ্যে কথাবার্তাও হয়। আচমকা কী এমন ঘটল যে স্যান্ডি সাহার সব কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে সোশাল মিডিয়ায় সরব পর্দার ঝিলিক? একটি পডকাস্টে মা ধারাবাহিকের এই চরিত্রর নাম উল্লেখ করে ‘পতিতা’ বলে অট্টহাসি হেসেছেন স্যান্ডি। সেই ভিডিওটি দেখেই রেগে কাঁই তিথি।

আরও পড়ুন:

অতঃপর স্যান্ডিকে নিয়ে একের পর এক বোমা ফাটিয়েছেন। সরাসরি স্যান্ডি সাহাকে ইন্ডাস্ট্রির দালাল বলে সুর চড়িয়েছেন অভিনেত্রী ও ভ্লগার তিথি বসু। স্যান্ডি সাহা আগামী দিনে ট্রোল করলেও মোটেই গায়ে মাখবেন না, সেটাও নিশ্চিত করেছেন। একটি পডকাস্টে দর্শককে হাসানোর জন্য একজন মেয়ের নামের সঙ্গে ‘পতিতা’ শব্দ জুড়ে দিয়েছেন স্যান্ডি সাহা।

সেই ক্লিপিং দেখিয়ে তিথি বলেন, “স্যান্ডিকে আমি পাঁচ বছর চিনি। ও ইন্ডাস্ট্রির অনেক বড় দালাল। মহিলাদের ক্লায়েন্ট জোগাড় করে দেয়। ও নিজেও তাঁদের সঙ্গে বিদেশ ঘোরে। সেই ক্লায়েন্ট কখনও বাংলাদেশের তো কখনও আবার অন্য কোনও জায়গারও হয়। বহুবার স্যান্ডি আমাকেও ওই কুপ্রস্তাব দিয়েছে। ক্লায়েন্টের স্পনসরশিপে বিদেশ ভ্রমণের তোপ দিয়েছিল। শ্রীলঙ্কায় একটা ভ্লগারকে নিয়ে প্রোমোশনাল শুটে যাওয়ার কথা বলেছিল। আমি জানতে চেয়েছিলাম, সঙ্গে কাউকে নিয়ে যাওয়া যাবে কিনা। তখন ও বিষয়টা একটু এড়িয়ে যায়। আমি সাফ বলে দিয়েছিলাম এসবে আমাকে জড়াবে না। আমি বয়ফ্রেন্ডের সঙ্গেই সবসময় যাই নাকি সোলো ট্রিপও করি? এসব প্রশ্নও করত। কিন্তু, শ্রীলঙ্কা ট্রিপের প্রস্তাব শুনে তো…। এটাই ওঁর চরিত্র।”

মোবাইলে স্যান্ডির ভয়েস, চ্যাট বক্স সবটাই ফেসবুক ভিডিওতে দেখান তিথি। সবশেষে সংযোজন, “পডকাস্টে যাকে বলছিস ক্লাইন্ট আছে, শ্রীলঙ্কায় চল, তার সামনেই ঝিলিককে পতিতা বানিয়ে দিলি! নিজের স্ট্যান্ডার্ডটা একটু উঁচু কর। আমি কোনওদিনই তোকে পছন্দ ভ অপছন্দ কোনওটাই করতাম না। তবে আজ থেকে শুধুই ঘৃণা করব। আমাকে নিয়ে ট্রোল করলেও কোনও সমস্যা নেই। কারণ আমি তোর মতো লোকদের পাত্তাই দিই না।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *