উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির (ED) গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। নিজের গ্রেপ্তারির বৈধতাকে প্রশ্ন তুলে আইনজীবী মারফত হাইকোর্টে (Calcutta Excessive Courtroom) মামলা দায়ের করেছেন জেলবন্দি এই তৃণমূল নেতা। খুব শীঘ্রই বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির স্ক্যানারে ছিলেন সুজিত বসু। তাঁর বিরুদ্ধে অর্থের বিনিময়ে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দমদম পুরসভায় শতাধিক চাকরিপ্রার্থীর নাম বেআইনিভাবে সুপারিশ করেছিলেন প্রাক্তন মন্ত্রী। এই নিয়োগ প্রক্রিয়ায় মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের (WB Meeting Election 2026) সময় ইডি একাধিকবার সুজিত বসুকে তলব করেছিল। সেই সময় নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় আদালতের দ্বারস্থ হয়ে হাজিরা থেকে কিছুটা সময় চেয়েছিলেন তিনি। আদালতের নির্দেশ মেনে ভোট পর্ব মিটতেই তিনি তদন্তে সহযোগিতা করেন। কিন্তু ইডির দফায় দফায় জেরা এবং বাড়ি ও অফিসে তল্লাশির পর গত ১১ মে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে জেল হেফাজতে থাকা সুজিত বসু তাঁর গ্রেপ্তারিকে সম্পূর্ণ বেআইনি দাবি করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। শুক্রবার জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আইনি লড়াই এখন রাজ্যের রাজনৈতিক মহলেও বেশ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
