আর জি করে ভূরি ভূরি অভিযোগ! স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপকে হঠাৎ জরুরি তলব মুখ্যমন্ত্রীর

আর জি করে ভূরি ভূরি অভিযোগ! স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপকে হঠাৎ জরুরি তলব মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য/HEALTH
Spread the love


স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে জরুরি তলব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। স্বাস্থ্যের পরিষেবার হাল ফেরাতে ইতিমধ্যেই একাধিক নির্দেশ দিয়েছেন তিনি। এরপরেই আজ, সোমবার স্বাস্থ্যভবনে জরুরি বৈঠকে বসেন স্বাস্থ্যসচিন নারায়ণস্বরূপ নিগম। কিন্তু সেই বৈঠক চলাকালীনই হঠাৎই তাঁকে নবান্নে জরুরি তলব করা হয় বলে খবর। কার্যত বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করতে সেখানে নারারণস্বরূপ ছুটে যান বলে খবর। তবে হঠাৎ কেন এই তলব তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে আর জি কর কাণ্ডের পরেই স্বাস্থ্যসচিবের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। তাঁকে স্বাস্থ্যসচিবের পদ থেকে সরানোর দাবি তোলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সে বিষয়ে কি কোনও পদক্ষেপ মুখ্যমন্ত্রী নিতে পারেন? তা নিয়ে জোর জল্পনা।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *