আয়তন আরও বাড়ছে এবার গঙ্গাসাগর মেলার। প্রায় ছ’লক্ষ বর্গফুট এলাকা বাড়ানো হচ্ছে। পাশাপাশি, রেকর্ড ভিড়ের আন্দাজ করে এবার জোরদার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, গতবারের তুলনায় প্রায় ছয় লক্ষ বর্গফুট বেড়ে এ বছর মেলাপ্রাঙ্গণ হতে চলেছে ১৮ লক্ষ বর্গফুটের। এতদিন পর্যন্ত প্রায় ১২ লক্ষ বর্গফুট জুড়ে এই মেলার আয়োজন হত। পরিধি বাড়ায় ভিড় নিয়ন্ত্রণ যেমন সহজ হবে, তেমনই পুণ্যার্থীদের যাতায়াত এবং রাত্রিবাসের জন্য গড়ে তোলা হচ্ছে বাড়তি বাসস্ট্যান্ড, হেলিপ্যাড ও যাত্রীনিবাস।
মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের কাজেও অনেকটাই এগিয়েছে রাজ্য। বস্তুত গঙ্গাসাগর মেলাকে দেশের অন্যতম সেরা ধর্মীয় মেলায় পরিণত করতে সবরকমভাবে সচেষ্ট রাজ্য প্রশাসন।
আরও পড়ুন:
একই সঙ্গে এই পুণ্যতীর্থকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবিতে ফের সরব হয়েছে রাজ্য। গঙ্গাসাগরকে রেল ও সড়ক যোগাযোগের আওতায় আনতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর কাছে আগেই আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্রুত যাতে এই মেলা জাতীয় স্বীকৃতি পায়, তার তৎপরতা চলছে প্রশাসনের শীর্ষস্তরে। রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার জানিয়েছেন, “কেন্দ্রীয় সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। আমরা আশাবাদী চলতি বছরেই সেই স্বীকৃতি মিলবে।”
উল্লেখ্য, মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের কাজেও অনেকটাই এগিয়েছে রাজ্য। বস্তুত গঙ্গাসাগর মেলাকে দেশের অন্যতম সেরা ধর্মীয় মেলায় পরিণত করতে সবরকমভাবে সচেষ্ট রাজ্য প্রশাসন। তাই বাড়ছে আধুনিক পরিকাঠামোও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
