Zubeen Garg | ‘আমি মর্মাহত’, জুবিনের মৃত্যুতে কলম ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Zubeen Garg | ‘আমি মর্মাহত’, জুবিনের মৃত্যুতে কলম ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জুবিন গর্গ (Zubeen Garg) একজন শিল্পী নন, একটা গোটা জেনারেশনের আবেগ, ভালোবাসা। বলিউড থেকে টলিউড একটা সময় তাঁর গানে মোহিত হয়ে থাকতেন শ্রোতারা। সেই মানুষটা আচমকা সকলকে অবাক করে দিয়ে পাড়ি দিলেন না ফেরার দেশে। মাত্র ৫২ বছরে নিভল জীবনপ্রদীপ। প্রাণ কেড়ে নিল স্কুবা ডাইভিং। শুক্রবার দুপুরে এই খবর প্রকাশ্যে আসতেই তামাম দেশবাসীর পাশাপাশি শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi)। এক্স হ্যান্ডেলে নমো লিখলেন, ‘জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে মর্মাহত।’

নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। আগামীকাল অর্থাৎ ২০ ও ২১ সেপ্টেম্বর এই  অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠানে হিন্দি, বাংলা ও ইংরেজি গান গাইবেন বলে জানিয়েছিলেন তিনি। মৃত্যুর আগে অনুরাগীদের একটি ভিডিওর মাধ্যমে অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণও জানান। তারপরের ঘটে যায় বিপত্তি। স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় গায়কের। আইসিইউ-তে ভর্তি করা হলে দুপুর আড়াইটা নাগাদ মৃত বলে ঘোষণা করা হয় শিল্পীকে।

গায়কের মৃত্যুতে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে আমি মর্মাহত। সঙ্গীতে তাঁর সমৃদ্ধ অবদানের জন্য তাঁকে স্মরণ করা হবে। তাঁর পরিবেশনা সর্বস্তরের মানুষের মধ্যে খুব জনপ্রিয় ছিল। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *