Zohran Mamdani | ফের মোদিকে আক্রমণ জোহরান মামদানির

Zohran Mamdani | ফের মোদিকে আক্রমণ জোহরান মামদানির

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেশ কয়েক মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) যুদ্ধাপরাধী বলে তোপ দেগেছিলেন নিউইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানি (Zohran Mamdani)। এনিয়ে ওই সময় বিতর্ক দানা বাঁধে। তবে এখনও তিনি তাঁর বক্তব্যে অনড় রয়েছেন।

দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে কুইন্সের একটি মন্দিরে দাঁড়িয়ে বলেন, ‘আমি যে ভারত দেখেছি, সেখানে বিভিন্ন ধর্ম, বর্ণ, সংস্কৃতির মেলবন্ধন ছিল। কিন্তু পরিস্থিতি এখন আমূল বদলে গিয়েছে। মোদি ও তাঁর দল বিজেপি এখন একটি নিদিষ্ট শ্রেণীর লক্ষ্যে চলছে।’

মামদানি খুব ভালো করেই জানেন যে, আমেরিকায় প্রবাসী ভারতীয়দের একটা বড় অংশ মোদির সমর্থক। দীপাবলি উপলক্ষ্যে কুইন্সের বিভিন্ন মন্দিরে ঘুরে ঘুরে ভারতীয় আমেরিকানদের মাঝে ভোট প্রচার করছেন মামদানি।

তিনি বলেন, ‘আমি নিউ ইয়র্কের মেয়র হতে চাই। এখানে আট মিলিয়ন মানুষ বাস করেন। তাঁদের সুন্দর জীবন এবং নিরাপত্তা দেওয়াই আমার প্রধান লক্ষ্য। এছাড়াও তিনি বলেন, মোদি সম্পর্কে আমার এই বক্তব্যের সঙ্গে অনেকে একমত নাও হতে পারেন। কিন্তু আমি তাঁদেরও প্রতিনিধিত্ব করব।’

কে এই মামদানি?

৩৩ বছর বয়সি জ়োহরান মামদানি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ। তিনি বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের পুত্র। উগান্ডায় জন্ম হলেও ৭ বছর বয়স থেকে পাকাপাকি ভাবে নিউ ইয়র্কে বাস। পড়াশোনা, রাজনীতি সব আমেরিকাতেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *