Vladimir Putin In India | রাষ্ট্রপতি ভবনে পুতিনকে গার্ড অফ অনার, রওনা দিলেন রাজঘাটের উদ্দেশে

Vladimir Putin In India | রাষ্ট্রপতি ভবনে পুতিনকে গার্ড অফ অনার, রওনা দিলেন রাজঘাটের উদ্দেশে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দু’দিনের ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin In India)। বৃহস্পতিবার পালাম বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। শুক্রবার তাঁর ভারত সফরের দ্বিতীয় দিন। এদিন একগুচ্ছ কর্মসূচি রয়েছে রুশ প্রেসিডেন্টের।

এদিন রাষ্ট্রপতি ভবনে এসে পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পৌঁছোনোর পরই তাঁকে রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী মোদি। এরপর জাতির জনক মহাত্মা গান্ধির সমাধিতে শ্রদ্ধা জানাতে তিনি রাজঘাটের উদ্দেশে রওনা হয়েছেন।

এরপর দিল্লিতে হায়দরাবাদ হাউজে ২৩তম ভারত-রাশিয়া সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক হবে৷ সেখানে অনুষ্ঠিত হবে দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক এবং মধ্যাহ্নভোজ। প্রতিরক্ষা, বাণিজ্য, ভূ-কৌশল-সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ আলাপ-আলোচনা হবে বলে সূত্রের খবর। সন্ধে ৭ টায় পুতিন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাত করবেন। রাত ৯ টায় রাশিয়ার (Russia) উদ্দেশে রওনা হবেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *