Zohran Mamdani | জল্পনাকে সত্যি করে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হলেন জোহরান মামদানি

Zohran Mamdani | জল্পনাকে সত্যি করে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হলেন জোহরান মামদানি

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনাকে সত্যি করে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হলেন জোহরান মামদানি (Zohran Mamdani)। নিউ ইয়র্ক সিটিতে প্রথমবার মেয়র পদে নির্বাচিত হলেন এক ভারতীয় বংশোদ্ভূত মুসলিম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) চোখরাঙানিকে উপেক্ষা করে ইতিহাস গড়লেন ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ারের পুত্র জোহরান মামদানি। মামদানির বিপরীতে ট্রাম্পের রিপাবলিকান শিবির থেকে প্রার্থী হয়েছিলেন কুর্টিস স্লিওয়া। তিনি ভোটযুদ্ধে মামদানির ধারে কাছে আসতে পারেনি। মামদানি পেয়েছেন ৫০ শতাংশেরও বেশি ভোট। যেখানে স্লিওয়া পেয়েছেন ১০ শতাংশেরও কম ভোট। প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো পেয়েছেন প্রায় ৪১ শতাংশ ভোট।

আগামী বছর ১ জানুয়ারি মেয়র হিসাবে শপথ নেবেন মামদানি। ৩৪ বছর বয়সি এই ভারতীয় বংশোদ্ভূতই হবেন গত ১০০ বছরেরও বেশি সময়ের ইতিহাসে নিউ ইয়র্কের কনিষ্ঠতম মেয়র।

ভারতীয় বংশোদ্ভূত মামদানি ১৯৯১ সালে উগান্ডার কাম্পালায় জন্ম নেন। তবে তাঁর বেড়ে ওঠা নিউ ইয়র্ক শহরে। মামদানির পিতা উগান্ডার নামকার লেখক মাহমুদ মামদানি। মাহমুদেরও শিকড় ভারতে ছড়িয়ে রয়েছে।

কমিউনিস্ট প্রার্থী জোহরান ভোটে জিতলে নিউ ইয়র্ক সিটির জন্য  সরকারি অনুদান বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।

নির্বাচনী প্রচারের সময়ে বামঘেঁষা ডেমোক্র্যাট বলে পরিচিত মামদানি নিউ ইয়র্ক শহরে জীবনধারণের খরচ কম করার আশ্বাস দিয়েছিলেন। এমনকি যাঁরা দীর্ঘ দিন ভাড়াবাড়িতে রয়েছেন, তাঁদের ভাড়া মকুবের কথাও বলেছিলেন। এজন্য মনে করা হচ্ছে মীরা পুত্রের ওই আশ্বাসে ভরসা রেখেছেন নিউ ইয়র্কবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *