X can pay content material creators lakhs of rupees for posting movies

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


ভিডিও বানিয়েই লক্ষ লক্ষ টাকা আয়ের সুযোগ। কনটেন্ট ক্রিয়েটারদের জন্য এবার বড়সড় চমক নিয়ে হাজির এলন মাস্কের এক্স (সাবেক টুইটার)। ৩০ দিনে ১৫টি ভিডিও পোস্ট করলেই মিলতে পারে ৩ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২.৮৫ লক্ষ টাকা)।

এক্সের নয়া এই উদ্যোগের নাম ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’। পরীক্ষামূলকভাবে চালু এই প্রোগ্রামের নির্দেশিকা অনুুযায়ী, ৩০ দিনের মধ্যে নির্দিষ্ট ১৫ দিনে অন্তত একটি করে মৌলিক ভিডিও পোস্ট করতে হবে। ভিডিওগুলি অবশ্যই হতে হবে ভার্টিক্যাল ফরম্যাটে। দৈর্ঘ্য তিন মিনিটের কম। এই শর্তগুলি পূরণ করলেই থাকছে লাখপতি হওয়ার সুযোগ। তবে এই সুযোগ সবার জন্য নয়। আপাতত শুধুমাত্র এক্সের তরফে নির্বাচিত কনটেন্ট ক্রিয়েটররাই এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল – এখানে ভিডিওর ভিউস বা এনগেজমেন্টের উপর পারিশ্রমিক নির্ভর করে না। বিপুল ভিউস না হলেও নির্ধারিত শর্ত পূরণ করলেই মিলতে পারে ‘বোনাস’।

আরও পড়ুন:

বর্তমানে যেহেতু এক্সের তরফে নির্বাচিত কনটেন্ট ক্রিয়েটররাই এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন, তাই ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’-এ যুক্ত হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। যাঁদের কাছে আমন্ত্রণ পৌঁছাবে, তাঁরা ‘ক্রিয়েটর স্টুডিও’-এর ‘প্রোগ্রামস’ বিভাগে গিয়ে এই প্রোগ্রামে যুক্ত হতে পারবেন। জানা গিয়েছে, প্রোগ্রামটি চলাকালীনই নির্দিষ্ট সংখ্যক ভিডিও প্রকাশ করতে হবে। অন্য প্ল্যাটফর্মে আগে পোস্ট করা মৌলিক ভিডিও এক্সে পোস্ট যাবে, তবে মাথায় রাখতে হবে, ভিডিওতে যাতে সেই প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক না থাকে। সূত্রের খবর, এর মাধ্যমে এক্স তাঁর প্ল্যাটফর্মে ভিডিও কনটেন্টের পরিমাণ বাড়াতে চাইছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *