West Bengal Climate Replace | রাজ্যে সক্রিয় মৌসুমি বায়ু: উত্তরবঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি, দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা

West Bengal Climate Replace | রাজ্যে সক্রিয় মৌসুমি বায়ু: উত্তরবঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি, দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : রাজ্যে এই মুহূর্তে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে। পাশাপাশি, পঞ্জাব থেকে বিহার পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত থাকায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিরবচ্ছিন্নভাবে স্থলভাগে প্রবেশ করছে। আবহাওয়া দপ্তরের মতে, এর কারণেই বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফলে আগামী কয়েক দিন রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া :
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বুধবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান—এই ছয় জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।তবে শুক্রবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। এদিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের জন্য ঝড়বৃষ্টির কোনও সতর্কতা নেই। শনিবার থেকে ফের দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া :
আগের তুলনায় উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি কিছুটা কমলেও, এখনই বৃষ্টি থেকে পুরোপুরি বিরতি মিলছে না। বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাত দিন উত্তরবঙ্গজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *