Watermelon | বাজারে গিয়ে ঠকছেন না তো? রইল মিষ্টি ও ভালো তরমুজ কেনার উপায়

Watermelon | বাজারে গিয়ে ঠকছেন না তো? রইল মিষ্টি ও ভালো তরমুজ কেনার উপায়

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমে সুস্থ থাকতে অবশ্যই খাওয়া উচিত তরমুজ। কারণ এতে জলের পরিমাণ বেশি। গরমকালে তরমুজ খেলে শরীর হাইড্রেটেড থাকে। কিন্তু তরমুজের (Watermelon) ভিতরটা লাল টুকটুকে ও মিষ্টি হবে কি না, তা বাইরে থেকে বোঝার উপায় নেই। তবে বাজারে তরমুজ কিনতে গিয়ে যাতে না ঠকেন, তার জন্য রইল কিছু টিপস।

১. তরমুজের গায়ে হলুদ দাগ থাকলে সেটা নিশ্চিন্তে কিনতে পারেন। তরমুজের গায়ে হলুদ দাগ থাকার অর্থ হল ফলটি টাটকা ও মিষ্টি। পাশাপাশি ফলটা পাকার পরই গাছ থেকে তোলা হয়েছে।

২. তরমুজের আকারের দিকে নজর দিন। গোলাকার বা ডিম্বাকৃতি হলে তরমুজ কিনতে পারেন। কিন্তু একদিক বড়, একদিক ছোট কিংবা কাটা-ছেঁড়া থাকলে সেটা কিনবেন না। পর্যাপ্ত নির্যাস না থাকলে তরমুজের এমন আকার হয়।

৩. তরমুজ কেনার আগে হাত দিয়ে দেখুন। তরমুজের ওজন দেখুন। যদি আকার অনুযায়ী তরমুজ হালকা হয়, তাহলে বুঝবেন এতে জলের পরিমাণ কম। তরমুজ মিষ্টি ও রসালো হলে ফলের ওজনও বেশি হবে।

৪. তরমুজের উপরিভাগ মসৃণ হলে, সেটা না নেওয়াই ভালো। এই ধরনের তরমুজ অনেক সময় মিষ্টি হয় না। তরমুজের গায়ে জালের মতো দাগ থাকলে সেই ফল ভালো হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *