Vivek Agnihotri | ‘গরিব চাষিদের মতো’, আবার কোন মন্তব্যে বিতর্কে জড়ালেন বিবেক অগ্নিহোত্রী?

Vivek Agnihotri | ‘গরিব চাষিদের মতো’, আবার কোন মন্তব্যে বিতর্কে জড়ালেন বিবেক অগ্নিহোত্রী?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আবার বিতর্কে জড়ালেন বিবেক অগ্নিহোত্রী। তাঁর আসন্ন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে বিতর্কের আবহেই এই নতুন বিতর্কের সূচনা। কিন্তু আবার কোন নতুন বিতর্কে জড়ালেন পরিচালক? জানা গিয়েছে, মারাঠিদের খাবার নিয়ে মন্তব্যের জেরেই এই বিতর্কের সূত্রপাত।

প্রসঙ্গত, বিবেকের বড় হয়ে ওঠা দিল্লি শহরে। কিন্তু বিবেকের স্ত্রী পল্লবী জোশী মারাঠি। আর বিয়ের পরবর্তীতে কী কী পরিস্থিতিতে পড়তে হয়েছে তাঁকে, সেই নিয়ে কথা বলতে গিয়েই বিবেক মন্তব্য করেন, ‘‘মারাঠি খাবারে নুন থাকে। লেবুটাও উপর দিয়ে চিপে খায়, আমার অদ্ভুত লেগেছিল। আমি দিল্লির ছেলে। ঘি-মাখন দেওয়া খাবার খেয়ে এসেছি। সেখানে এই খাবার দেখে মনে হয়েছিল, কী সব গরিব চাষিদের মতো খাবার খায় এরা!’’

এরপরেই অবশ্য পরিচালক এটা জানাতে ভোলেননি যে, একটি দীর্ঘ সময় একসঙ্গে থাকার পর স্ত্রীর খাদ্যাভ্যাসে অভ্যস্ত হয়ে উঠেছেন তিনি। তিনি বলেন, ‘‘এখন আমি মারাঠি খাবার খাই। কোনও অস্বস্তি হয় না খেয়ে।’’

আর তাঁর এই মন্তব্যের একটি অংশ নিয়েই সমাজমাধ্যমে কটাক্ষের স্বীকার হতে হয় বিবেককে। মারাঠি খাবারকে কেন গরিবের খাবার বলা হল, এই নিয়েই নেটিজেনদের নিশানায় চলে আসেন পরিচালক। যদিও এই বিষয়ে বিবেকের দাবি, তাঁর বক্তব্যের পুরোটা না শুনেই অযথা তাঁকে কটাক্ষ করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *