Vietnam | উত্তাল সমুদ্রে উলটে গেল নৌকা! ভিয়েতনামে মর্মান্তিক পরিণতি ১৫ ভারতীয় পর্যটকের

Vietnam | উত্তাল সমুদ্রে উলটে গেল নৌকা! ভিয়েতনামে মর্মান্তিক পরিণতি ১৫ ভারতীয় পর্যটকের

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভিয়েতনামের (Vietnam) ফু কুওক দ্বীপের কাছে উলটে গেল পর্যটকবাহী নৌকা (Boat Capsizing)। ওই নৌকায় ভারতীয় পর্যটকরা (Indian Vacationers) ছিলেন বলে জানা গিয়েছে। মর্মান্তিক এই নৌকাডুবির ঘটনায় অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, শনিবার ভারতীয় পর্যটকবোঝাই নৌকাটি সমুদ্রে উলটে যায়। দুর্ঘটনাগ্রস্ত নৌকাটিতে মোট ৩৬ জন যাত্রী ছিলেন বলে খবর। যার মধ্যে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন ক্রু সদস্য এবং একজন অ্যাটেনডেন্ট ছিলেন। এই ঘটনার পরেই ভারতীয় দূতাবাস এবং কনস্যুলেটের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করা হয়েছে (Rescue operations)।

স্থানীয় সূত্রের খবর, অন থুই বন্দরের দিকে যাওয়ার সময় এনগোয়াই দ্বীপের কাছে প্রচন্ড ঢেউ এবং প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে নৌকাটি। উত্তাল সমুদ্রে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উলটে যায় এবং যাত্রীরা জলে পড়ে যান। ঘটনার খবর পাওয়া মাত্রই ভিয়েতনামের স্থানীয় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে হ্যানয়ের ভারতীয় দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি, হতাহত এবং ক্ষতিগ্রস্ত পর্যটকদের সহায়তার জন্য হো চি মিন সিটির কনস্যুলেট জেনারেল এবং হ্যানয় দূতাবাসে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। দুর্ঘটনার শিকার পর্যটকদের পরিবারের সদস্যরা যাতে সহজেই যোগাযোগ করতে পারেন, তার জন্য কয়েকটি জরুরি নম্বর চালু করেছে প্রশাসন।

ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং ভিয়েতনাম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হয়েছে। মৃতদের পরিচয় এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *