Venezuela Airspace | ভেনেজুয়েলার আকাশসীমা ‘সম্পূর্ণ বন্ধ’! ঘোষণা ট্রাম্পের, হামলার পরিকল্পনা করছে আমেরিকা?

Venezuela Airspace | ভেনেজুয়েলার আকাশসীমা ‘সম্পূর্ণ বন্ধ’! ঘোষণা ট্রাম্পের, হামলার পরিকল্পনা করছে আমেরিকা?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলা ও তার আশেপাশের আকাশসীমা (Venezuela Airspace) সম্পূর্ণ বন্ধ বলেই বিবেচনা করুন! শনিবার সকলকে সতর্ক করে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। আর ট্রাম্পের এই ঘোষণার পরই শুরু হয়েছে নানা জল্পনা। তবে কি ভেনেজুয়েলায় কোনও হামলার পরিকল্পনা করছে আমেরিকা? যদিও এনিয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

শনিবার সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, ‘সকল বিমান সংস্থা, পাইলট, মাদক পাচারকারী এবং মানব পাচারকারীদের জানাচ্ছি, ভেনেজুয়েলা এবং তার চারপাশের আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ বলেই বিবেচনা করুন।’ মনে করা হচ্ছে, ভেনেজুয়েলার উপর চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ ট্রাম্পের প্রশাসনের। যদিও ট্রাম্পের ঘোষণার পালটা প্রতিক্রিয়া দিয়েছে ভেনেজুয়েলা। সে দেশের সরকার ট্রাম্পের এহেন মন্তব্যকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্বে হস্তক্ষেপকারী বলে উল্লেখ করেছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। অভিযোগ, ভেনেজুয়েলা থেকে বেআইনিভাবে জলপথে মাদক পাচার করা হয় আমেরিকায়। যা নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই সুর চড়িয়েছেন ট্রাম্প। ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন রণতরী মোতায়েন করেছেন তিনি। যদিও মাদক পাচার নিয়ে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তাঁর দাবি, ভেনেজুয়েলার শাসন ব্যবস্থার পরিবর্তন করতে চাইছেন ট্রাম্প। এমনকি সেপ্টেম্বরের শুরু থেকে ভেনেজুয়েলার ২০টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে মৃত্যু হয়েছে ৮০ জনেরও বেশি মানুষের। আমেরিকার দাবি, ওই জাহাজগুলি মাদক পাচারের জন্য ব্যবহার করা হচ্ছিল। যদিও এনিয়ে এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ দেয়নি ওয়াশিংটন। এরই মধ্যে সামনে এল ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *