Vantara | এবার জামনগরের ‘ভান্তারা’-য় মেসি! অনন্য পরিবেশে অনন্ত আম্বানির আতিথেয়তা

Vantara | এবার জামনগরের ‘ভান্তারা’-য় মেসি! অনন্য পরিবেশে অনন্ত আম্বানির আতিথেয়তা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতে ‘গোট (GOAT) ইন্ডিয়া ট্যুর’-এর মাঝে এবার এক নতুন ও অপেক্ষাকৃত শান্ত পরিবেশে পা রাখতে চলেছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। আর্জেন্টাইন এই কিংবদন্তি এবার গুজরাটের জামনগরে অবস্থিত বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র ‘ভান্তারা’ পরিদর্শনে যাবেন। সেখানে তিনি আতিথেয়তা গ্রহণ করবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানির। সূত্রের খবর, মেসি তাঁর সতীর্থ লুইস সুয়ারেজ এবং তাঁর দলের অন্যান্য সদস্যদের নিয়ে ‘ভান্তারা’-য় এক রাতের জন্য থাকবেন। এই সফর তার চলতি ভারত সফরের একটি অংশ।

উল্লেখ্য, অনন্ত আম্বানির উদ্যোগে প্রায় ৩,০০০ একর এলাকা জুড়ে রিলায়েন্সের জামনগর রিফাইনারি কমপ্লেক্সের অভ্যন্তরে গড়ে উঠেছে ‘ভান্তারা’ (Vantara), যা বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাণী উদ্ধার ও পুনর্বাসন প্রকল্প হিসেবে পরিচিত। এই বিশাল কেন্দ্রে ২০০-টিরও বেশি হাতি, সিংহ, বাঘ, চিতাবাঘ এবং জাগুয়ার সহ ৩০০-টিরও বেশি বড় বিড়াল প্রজাতির প্রাণী এবং শত শত হরিণ ও অ্যান্টিলোপকে আশ্রয় দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *