Uttarakhand Bus Accident | নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল বাস, মৃত অন্তত ৭, জখম একাধিক

Uttarakhand Bus Accident | নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল বাস, মৃত অন্তত ৭, জখম একাধিক

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল বাস। মৃত্যু হল অন্তত ৭ জনের। জখম একাধিক। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে উত্তরাখণ্ডের (Uttarakhand Bus Accident) আলমোড়ায় (Almora)। বাড়তে পারে হতাহতের সংখ্যা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।

এদিন যাত্রীবোঝাই বাসটি (Bus Accident) দ্বারহাট নোবাডা থেকে রামনগরের দিকে যাচ্ছিল। বাসটি ভিকিয়াসৈন-বিনায়ক রোডের শিলাপানির কাছে পৌঁছোতেই ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তা থেকে ছিটকে কয়েক শো ফুট গভীর খাদে পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসে চালক ও কন্ডাক্টর সহ ১৯ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, জেলা প্রশাসন, এসডিআরএফ টিম।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বাসের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আলমোড়া জেলার বিপর্যয় মোকাবিলা দপ্তরের অফিসার বিনীত পাল জানান, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার দুঃখপ্রকাশ করে এক্স-এ পোস্ট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *