Uttarakhand | উত্তরাখণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা, ১৫০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবাহী গাড়ি, নিহত ৮

Uttarakhand | উত্তরাখণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা, ১৫০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবাহী গাড়ি, নিহত ৮

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেবভূমিতে মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। ১৩ জন যাত্রী নিয়ে ১৫০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবাহী গাড়ি। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে উত্তরাখণ্ডের (Uttarakhand) পিথোরাগড়ের মুওয়ানি শহরে সুনি ব্রিজের কাছে। ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের।

সূত্রের খবর, গাড়িটি মুওয়ানি থেকে বোক্তার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই বিপত্তি। গাড়িটি ১৫০ মিটার গভীর খাদে পড়ে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ (Police) এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজ শুরু হয়েছে। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্টে তিনি লিখেছেন, ‘পিথোরাগড় জেলার মুওয়ানিতে পথ দুর্ঘটনার খবর অত্যন্ত দুঃখজনক৷ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল৷ জেলা প্রশাসনকে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে৷ আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন৷’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *