Usman Tariq Success Story | পেঁয়াজ কাটা থেকে বিশ্বকাপের মঞ্চ, ধোনির বায়োপিক দেখেই বদলে যায় উসমান তারিকের জীবন

Usman Tariq Success Story | পেঁয়াজ কাটা থেকে বিশ্বকাপের মঞ্চ, ধোনির বায়োপিক দেখেই বদলে যায় উসমান তারিকের জীবন

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) তাঁর রহস্যময় বোলিং অ্যাকশন নিয়ে চর্চা তুঙ্গে। অজি তারকা ক্যামেরন গ্রিন তো তাঁর অ্যাকশন নিয়ে প্রশ্নও তুলেছেন। কিন্তু পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিকের (Usman Tariq Success Story) আজ বিশ্বমঞ্চে পৌঁছানোর নেপথ্যে যে কঠিন সংগ্রাম লুকিয়ে আছে, তা হার মানাবে যে কোনো কল্পনাকে। জীবনের এক চরম হতাশ মুহূর্তে এমএস ধোনির জীবনীচিত্র ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ দেখেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তিনি।

খুব অল্প বয়সে বাবাকে হারানো তারিক ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে। সংসারের ঘানি টানতে কিশোর বয়সেই পাড়ি দেন দুবাই। সেখানে একটি হোটেলে পেঁয়াজ কাটার কাজও করেছেন তিনি। টানা দাঁড়িয়ে কাজ করার ফলে পিঠের ব্যথায় কাবু হয়ে ফেরেন দেশে। এরপর বন্ধু হাসিবের সাহায্যে কাবুলের এক এনজিও-তে চাকরির চেষ্টা করলেও অসহ্য ঠান্ডায় ফিরতে হয় তাঁকে। ফের দুবাই গিয়ে ২০ জনের সঙ্গে শ্রমিক শিবিরে (Labour Camp) গাদাগাদি করে দিন কাটিয়েছেন তিনি।

২০১৭ সালের এক রাত। দুবাইয়ের কাজ আর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে যখন তারিক মানসিকভাবে বিধ্বস্ত, তখন তিনি ধোনির জীবনীচিত্রটি দেখেন। হাসিব উর রহমানের মতে, টিকিট পরীক্ষক ধোনি যেভাবে ট্রেনের কামরায় দৌড়ে উঠে নিজের স্বপ্ন ছোঁয়ার শেষ চেষ্টা করেছিলেন, তা দেখে কেঁদে ফেলেছিলেন তারিক। তখনই সিদ্ধান্ত নেন, সব ছেড়ে ফিরে যাবেন পাকিস্তানে, ক্রিকেটই হবে তাঁর শেষ লড়াই।

পাকিস্তান ফিরে নৌশেরার একটি অ্যাকাডেমিতে ভর্তি হন। সেখানে ইফতিকার আহমেদকে নেটে বল করার সময় তাঁর অদ্ভুত অ্যাকশনের ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপর ছোট ছোট ক্লাব থেকে ডাক পেতে শুরু করেন। ম্যাচ প্রতি ৫০০-১৫০০ টাকা পেতেন। এরপর করাচি প্রিমিয়ার লিগ ও পিএসএল (PSL)-এ সুযোগ পাওয়া এবং সেখান থেকে সিপিএল হয়ে জাতীয় দলে আসা—তারিকের জয়যাত্রা অব্যাহত থাকে।

আজ তিনি বিশ্বকাপে পাকিস্তানের স্পিন আক্রমণের অন্যতম ভরসা। পিঠের ব্যথা বা দুবাইয়ের সেই পেঁয়াজ কাটার দিনগুলো আজ ধূসর অতীত। তারিকের কথায়, “ধোনির সিনেমাটা দেখার পর বুঝে গিয়েছিলাম, আমিও হারানো স্বপ্ন ফিরে পেতে পারি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *