US Strike | ইরানে শিশুদের ক্যানসার হাসপাতালে মার্কিন হামলা! দফায় দফায় বিস্ফোরণ একাধিক জায়গায়

US Strike | ইরানে শিশুদের ক্যানসার হাসপাতালে মার্কিন হামলা! দফায় দফায় বিস্ফোরণ একাধিক জায়গায়

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মিনাবের সেই ভয়াবহ স্মৃতির রেশ কাটতে না কাটতেই ফের ইরানে (Iran) মার্কিন হামলার অভিযোগ উঠল (US Strike)। বুধবার রাতে ইরানের আহওয়াজ শহরে অবস্থিত শিশুদের একটি ক্যানসার হাসপাতালে (Most cancers Hospital) ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাল মার্কিন বাহিনী। একইসঙ্গে কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও চাবাহার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বন্দর শহরেও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সূত্রের খবর, বুধবার রাতে আহওয়াজের ‘শহিদ বাঘাই’ ক্যানসার হাসপাতালে মার্কিন বাহিনী হামলা চালালে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যে সময় হামলা হয়, সেখানে বহু শিশু চিকিৎসাধীন ছিল। কোনওমতে হাসপাতাল খালি করে প্রাণ বাঁচানো সম্ভব হলেও, ভবনটির একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, বন্দর শহরগুলোতে হামলার জেরে ইরানের সেনাবাহিনীর একটি ব্যারাক ধ্বংস হয়েছে বলে তেহরান দাবি করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

এই পরিস্থিতির প্রেক্ষিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের বাধা সৃষ্টি এবং মার্কিন অবরোধ ভাঙার চেষ্টার বদলা নিতেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। মার্কিন বাহিনী একটি ইরানি ট্যাঙ্কারও ধ্বংস করেছে বলে দাবি করা হয়েছে।

এই ঘটনার কঠোর নিন্দা করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড সাফ জানিয়ে দিয়েছে, তারা আমেরিকার এই ‘রক্তচক্ষু’ পরোয়া করে না। ইরানের হুঁশিয়ারি, মার্কিন আগ্রাসন অবিলম্বে বন্ধ না হলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার বিভিন্ন ঘাঁটিগুলোকেও পালটা নিশানা করা হবে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি মিনাবের শাজারা তায়েব প্রাথমিক স্কুলে ভয়াবহ ব্যালিস্টিক মিসাইল হামলায় ১৬৮ জনের মৃত্যু হয়েছিল, যার মধ্যে বেশিরভাগই ছিল বালিকা শিক্ষার্থী। সেই দগদগে স্মৃতি এখনও টাটকা। নতুন করে এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও চরম উত্তপ্ত হয়ে উঠেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *