উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উন্নাও ধর্ষণকাণ্ডে (Unnao case) দোষী সাব্যস্ত বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের (Kuldeep Singh Sengar) জেলমুক্তিতে অন্তরায় হয়ে দাঁড়ালো দেশের সর্বোচ্চ আদালত। দিল্লি হাইকোর্ট (Delhi Excessive Courtroom) গত মঙ্গলবার সেঙ্গারের জামিন মঞ্জুর করলেও, সোমবার সেই নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Courtroom)। ফলে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে এই দাপুটে নেতাকে।
এদিন জামিন সংক্রান্ত মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি আর এক অপরাধে দোষী সাব্যস্ত। এই বিষয়টি মাথায় রেখে আমরা দিল্লি হাইকোর্টের গত ২৩ ডিসেম্বরের নির্দেশে স্থগিতাদেশ দিচ্ছি।” এই নির্দেশের ফলে কুলদীপ জেল থেকে ছাড়া পাবেন না বলেও জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী জানুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টের রায়ের পরেই নির্যাতিতার আইনজীবী বলেন, “আদালত স্পষ্ট করে দিয়েছে যে, কোনও অবস্থাতেই অভিযুক্ত ছাড়া পেতে পারেন না।”
২০১৭ সালে উন্নাওয়ের এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ ওঠে তৎকালীন প্রভাবশালী বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে। দেশজুড়ে তীব্র আলোড়নের পর তাঁকে গ্রেপ্তার করা হয় এবং বিজেপি দল থেকে বহিষ্কার করে। আইনি জটিলতায় সেঙ্গার ধর্ষণের মামলায় জামিন পেলেও নির্যাতিতার বাবার মৃত্যুর ঘটনায় অন্য একটি মামলায় কুলদীপ এখনও দোষী সাব্যস্ত।
