Union Price range 2026 | বাজেট ২০২৬: সস্তা হচ্ছে ক্যানসারের ওষুধ ও বিদেশ ভ্রমণ, দাম বাড়ছে কীসের?

Union Price range 2026 | বাজেট ২০২৬: সস্তা হচ্ছে ক্যানসারের ওষুধ ও বিদেশ ভ্রমণ, দাম বাড়ছে কীসের?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) ২০২৬-২৭ অর্থবর্ষের যে বাজেট (Union Price range 2026) পেশ করেছেন, তাতে সাধারণ মানুষের পকেটে স্বস্তি ও উদ্বেগের সংমিশ্রণ দেখা গিয়েছে। একদিকে যেমন জীবনদায়ী ওষুধ ও বিদেশ ভ্রমণের খরচ কমছে, অন্যদিকে তেমনই দামি ঘড়ি বা মদের মতো বিলাসদ্রব্য কেনা এখন আরও ব্যয়সাপেক্ষ হতে চলেছে।

যা সস্তা হচ্ছে:

মধ্যবিত্তের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হল ১৭টি ক্যানসার ওষুধের উপর থেকে কাস্টমস ডিউটি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও সাতটি বিরল রোগের ওষুধ ও বিশেষ খাদ্যের আমদানিতেও মিলবে করছাড়। পর্যটন প্রেমীদের জন্য সুখবর দিয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, বিদেশ ভ্রমণের প্যাকেজের ওপর টিসিএস (TCS) ২০ শতাংশ থেকে কমিয়ে মাত্র ২ শতাংশ করা হয়েছে। এর ফলে সস্তা হবে বিদেশের ট্যুর প্যাকেজ ও বিদেশের শিক্ষা। এছাড়াও মাইক্রোওয়েভ ওভেনের যন্ত্রাংশ, চামড়াজাত পণ্য এবং সৌর বিদ্যুৎ প্রকল্পের সরঞ্জামের দাম কমতে চলেছে।

যা মহার্ঘ হচ্ছে:

অন্যদিকে, রাজকোষ ঘাটতি সামাল দিতে বিলাসদ্রব্যের উপর করের বোঝা চাপানো হয়েছে। দামী ঘড়ি ও বিদেশি মদ কেনা এখন আগের চেয়ে বেশি খরচসাপেক্ষ হবে। পাশাপাশি শেয়ার বাজারে ফিউচার ও অপশন ট্রেডিংয়ের উপর সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (STT) ০.০২% থেকে বাড়িয়ে ০.০৫% করা হয়েছে।

বাজেটে ব্যক্তিগত আয়করের কাঠামোয় বড় কোনও বদল না এলেও, কর ফাঁকি রোধে কঠোর হয়েছে কেন্দ্র। আয় গোপন করলে বা ভুল তথ্য দিলে করের ১০০ শতাংশ জরিমানা দিতে হবে। এছাড়া স্থাবর সম্পত্তির তথ্য গোপন করলেও কড়া শাস্তির মুখে পড়তে হবে করদাতাদের। পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে সরকার এবার ক্যাপিটাল এক্সপেন্ডিচার (Capex) বাড়িয়ে ১২.২ লক্ষ কোটি টাকা ধার্য করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *