Union Finances 2026 | বাংলার প্রতি চরম বঞ্চনা! মোদি সরকারের বাজেটকে ‘অর্থহীন’ তকমা অভিষেকের

Union Finances 2026 | বাংলার প্রতি চরম বঞ্চনা! মোদি সরকারের বাজেটকে ‘অর্থহীন’ তকমা অভিষেকের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মোদি সরকারের কেন্দ্রীয় বাজেট (Union Finances 2026) নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) সংসদে দীর্ঘ বাজেট ভাষণ দিলেও, তাতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কোনও প্রকল্পের উল্লেখ বা আর্থিক বরাদ্দের ঘোষণা না থাকায় কার্যত হতাশ বঙ্গবাসী। এই বাজেটকে ‘অর্থহীন’ ও ‘বাংলার প্রতি বঞ্চনা’ হিসেবেই দেখছে ঘাসফুল শিবির। নির্মলা সীতারামনের ৮৫ মিনিটের এই বাজেটকে ‘মিশনলেস-ভিশনলেস-বেসলেস’ বলে কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর দাবি, এই বাজেটে বাংলার জন্য আদতে কিছুই নেই।

সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে অভিষেক কড়া ভাষায় অর্থমন্ত্রীকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘৮৫ মিনিট ধরে স্রেফ ভাট বকেছেন অর্থমন্ত্রী। বাংলার কৃষক, শ্রমিক, যুবসমাজ বা তপশিলি জাতি-জনজাতি—কারও জন্যই এই বাজেটে কিছু নেই। কর্মসংস্থান নিয়ে কোনও দিশা নেই। যা বলা হয়েছে তা আসলে নতুন বোতলে পুরোনো মদ।’

তিনি আরও বলেন, ‘নিমহ্যান্সের মতো প্রতিষ্ঠান অসম ও ঝাড়খণ্ডে গড়ার কথা বলা হয়েছে, যা বাংলার দুই প্রান্তে অবস্থিত। অর্থাৎ বাংলার মানুষকে পরিষেবার জন্য ভিনরাজ্যে ছুটতে হবে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার ১০ কোটি মানুষকে বাংলাদেশি মনে করেন, তাই বাংলার জন্য কোনও বরাদ্দ নেই।’ চূড়ান্ত হতাশা থেকেই কেন্দ্র এমন লক্ষ্যহীন বাজেট পেশ করেছে বলে তিনি মনে করেন।

বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়ও একই সুরে হতাশা প্রকাশ করেছেন। তাঁদের মতে, বাংলা থেকে রাজনৈতিকভাবে বিশেষ সুবিধা করতে পারবে না জেনেই মোদি সরকার পরিকল্পিতভাবে বাংলাকে উপেক্ষা করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *