U19 World Cup 2026 | আফগানদের উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত, বৈভব-অ্যারনের ব্যাটে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে ‘বয়েজ ইন ব্লু’

U19 World Cup 2026 | আফগানদের উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত, বৈভব-অ্যারনের ব্যাটে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে ‘বয়েজ ইন ব্লু’

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি, শুভমান গিলদের উত্তরসূরিরা আবারও বিশ্বজয়ের দোরগোড়ায়। সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (U19 World Cup 2026) ফাইনালে পৌঁছে গেল ভারত। ৩১০ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করে কার্যত হেলায় ম্যাচ জিতে নিলেন আয়ুষ মাত্রেরা। এবার শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের সামনে প্রতিপক্ষ ইংল্যান্ড।

বুধবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। পাওয়ার প্লে-তে শুরুটা কিছুটা ধীরগতিতে করলেও খালিদ আহমেদজাই আউট হতেই বদলে যায় খেলার দৃশ্যপট। ফয়সল শিনোজাদার ৯৩ বলে ১১০ রান এবং উজাইরুল্লা নিয়াজাইয়ের অপরাজিত ১০১ রানের সৌজন্যে ৩১০ রানের বড় স্কোর খাড়া করে আফগানরা। জোড়া সেঞ্চুরির দাপটে ভারতীয় বোলাররা এদিন সেভাবে প্রভাব ফেলতে পারেননি।

৩১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ছিল মারকুটে। ওপেনার বৈভব সূর্যবংশী মাত্র ৩৩ বলে ৬৮ রানের ইনিংস খেলে ম্যাচের ভিত তৈরি করে দেন। এরপর অধিনায়ক আয়ুষ মাত্রের ৫৯ বলে ৬৮ রানের ইনিংস ভারতকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায়। তবে সেমিফাইনালের নায়ক অ্যারন জর্জ। এক প্রান্ত আগলে রেখে অসামান্য সেঞ্চুরি করে দলের জয় নিশ্চিত করেন তিনি। মাঝপথে আফগান বোলাররা ফেরবার চেষ্টা করলেও ভারতের আগ্রাসী মেজাজের সামনে তারা ধোপে টেকেনি।

টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। প্রতিটি ম্যাচেই একপেশে দাপট দেখিয়েছেন ভারতীয় যুবরা। এবার ষষ্ঠবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি বৈভব-আয়ুষদের সামনে। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ফর্ম ধরে রাখতে পারলে আবারও যুব বিশ্বকাপ ঘরে তুলবে টিম ইন্ডিয়া, এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *