Tufanganj | পুলিশের সঙ্গে হাতাহাতি প্রাক্তন বিধায়কের,কৃষকসভার অবরোধ ঘিরে উত্তেজনা তুফানগঞ্জে

Tufanganj | পুলিশের সঙ্গে হাতাহাতি প্রাক্তন বিধায়কের,কৃষকসভার অবরোধ ঘিরে উত্তেজনা তুফানগঞ্জে

ব্লগ/BLOG
Spread the love


তুফানগঞ্জ: সারা ভারত কৃষক সভার ডাকা পথ অবরোধ ঘিরে তুলকালাম তুফানগঞ্জে (Tufanganj)। বামেদের কর্মসূচিতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সিপিএমের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তমসের আলি। যা নিয়ে শুক্রবার তুমুল উত্তেজনা ছড়িয়েছে তুফানগঞ্জ শহরের থানা মোড় চত্বরে। ভিন রাজ্যে আলু রপ্তানির উপর নিষেধাজ্ঞা বাতিল, ভুট্টার ন্যায্য মূল্য  প্রদান সহ একাধিক দাবিতে শুক্রবার ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছিল সারা ভারত কৃষক সভা।

সেই মতো এদিন প্রাক্তন বিধায়ক তমসের আলির (Tamser Ali) নেতৃত্বে তুফানগঞ্জ শহরের মোজাফ্ফর আহমেদ ভবনের সামনে থেকে মিছিল করে থানা মোড় চত্বরে জড়ো হন দলীয় কর্মী-সমর্থকরা। তাঁরা অসম বাংলা সংযোগকারী জাতীয় সড়ক অবরোধ করতে গেলে প্রথমে পুলিশের সঙ্গে বাদানুবাদ শুরু হয়। এরপর পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন প্রাক্তন বিধায়ক সহ দলীয় কর্মীরা। ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায়। তমসের আলি বলেন, ‘পুলিশ আমাদের কর্মসূচিকে আটকানোর চেষ্টা করেছিল। তারপরও আমরা সফল হয়েছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *