Trump’s menace | মামদানি জিতলে নিউ ইয়র্কের তহবিল বন্ধ করে দেওয়া হবে! হুমকি ট্রাম্পের

Trump’s menace | মামদানি জিতলে নিউ ইয়র্কের তহবিল বন্ধ করে দেওয়া হবে! হুমকি ট্রাম্পের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রাথমিক হিসেব বলছে নিউ ইয়র্ক (New York) সিটিতে মেয়র পদপ্রার্থী হিসেবে জয়ের দিকে এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি (Zohran Mamdani)। তাই মামদানি যদি জিতে যান তাহলে আবার সেক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) হুমকি দিয়ে রেখেছেন।

ট্রুথ সোশ্যালে তিনি জানিয়েছেন, জোহরান মামদানি যদি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হন তাহলে সেখানে ফেডেরাল তহবিল বন্ধ করে দেওয়া হবে।

ট্রাম্প আরও বলেন, ‘মামদানি জিতলে আমার পক্ষে নিউ ইয়র্কে অর্থ বরাদ্দ করা কঠিন হয়ে দাঁড়াবে। কারণ, যদি সেখানে একজন কমিউনিস্ট মেয়র হয়, তাহলে সেখানে বরাদ্দ করা অর্থ অপচয় ছাড়া আর কিছু হবে না।’

মঙ্গলবার রয়েছে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন। ৩৩ বছর বয়সি বামপন্থী জোহরান মামদানি জিতলে, নিউ ইয়র্ক সিটিতে প্রথম কোনও মুসলিম মেয়র পদে বসবেন।

উল্লেখ্য, ট্রাম্প মামদানির প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোকে সমর্থন করেন। কুমো সেখানকার প্রাক্তন গভর্নর। মেয়র নির্বাচনে তিনি ডেমোক্র্যাট প্রার্থী। মামদানি আগে কুমোকে ‘ট্রাম্পের তোতা’ ও ‘হাতের পুতলি’ বলে তোপ দেগেছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *