উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ট্রাম্পের (TRUMP) মধ্যস্থতায় গাজায় হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি (Ceasefire) হয়ছে। শুক্রবার মিশরের শার্ম আল শেখে আন্তর্জাতিক নেতাদের সামনে গাজা শান্তি চুক্তিতে সই করেছেন ট্রাম্প। পশ্চিম এশিয়ায় শান্তি স্থাপনে তাঁর প্রচেষ্টাকে অনেকে প্রশংসা করেছেন।
আর এনিয়ে কভার স্টোরি প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন (Time Journal)। সেখানেই নিজের ছবি দেখে চটে গেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে তাঁর বক্তব্যে তোলপাড় করে দিয়েছে সোশ্যাল মিডিয়া।
সেখানে তিনি লিখেছেন, ছবিটি এমনভাবে এডিট করা হয়েছে যে মাথার উপরের চুল উধাও। ম্যাগাজিন কর্তপক্ষ আমার চুলটাই গায়েব করে দিয়েছে। এই ছবিটি ইতিহাসের সব থেকে খারাপ ছবি। আর মাথার ওপরে এমন একটা জিনিস বসিয়েছে, সেটি দেখে মনে হচ্ছে যেন কোনও ভাসমান মুকুট। সেটিও খুব ছোট্ট। নিচ থেকে তোলা এমন ছবি আমার কোনওদিন পছন্দ ছিল না। তবে ম্যাগাজিনের লেখাটা যে তাঁর খুব ভালো লেগেছে সেকথা জানিয়েছেন তিনি।
টাইম ম্যাগাজিনের সঙ্গে তাঁর বরাবরই অম্লমধুর সম্পর্ক। চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প ব্যঙ্গ করে বলেছিলেন, ‘টাইম ম্যাগাজিন এখনও টিকে আছে? জানতামই না।’
ওই সময় প্রচ্ছদে টেক টাইকুন ইলন মাস্কের হোয়াইট হাউসের ওভাল অফিসে বসা ছবি প্রকাশ করেছিলেন ম্যাগাজিন কর্তৃপক্ষ। সেখানে মাস্ক আমেরিকার প্রেসিডেন্টের প্রশংসা করেছিলেন। তবুও ট্রাম্পের এমন উক্তি ছিল।
