TMC-BJP | গিরিশ পার্কে ধুন্ধুমার! মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ, পাল্টা তোপ বিজেপির

TMC-BJP | গিরিশ পার্কে ধুন্ধুমার! মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ, পাল্টা তোপ বিজেপির

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার ব্রিগেডের সভার আগে উত্তর কলকাতার গিরিশ পার্ক এলাকায় তুলকালাম। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল বিজেপি (BJP) কর্মীদের বিরুদ্ধে। তৃণমূলের (TMC) দাবি, প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সভায় যাওয়ার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে মন্ত্রীর বাসভবন লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে।

পাল্টা অভিযোগ তুলেছে গেরুয়া শিবিরও। বিজেপির দাবি, গিরিশ পার্ক দিয়ে তাদের মিছিল যাওয়ার সময় তৃণমূল কর্মীরাই প্রথম তাদের লক্ষ্য করে ইট ছোড়ে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও সরব হয়েছে বিজেপি। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়েই তৃণমূল হামলা চালিয়েছে বলে তাদের অভিযোগ। দুই পক্ষের এই সংঘাত ও ইটবৃষ্টির জেরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

বিস্তারিত আসছে…………………………………



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *