TMC Assembly | নেতাজি ইনডোরে সমাবেশ শুরু তৃণমূলের, রয়েছেন মমতা-অভিষেক

TMC Assembly | নেতাজি ইনডোরে সমাবেশ শুরু তৃণমূলের, রয়েছেন মমতা-অভিষেক

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের মহাসমাবেশের (TMC Assembly) ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এই মহাসমাবেশ থেকেই আগামী বিধানসভা নির্বাচনের লড়াইয়ের দিশা তিনি ঠিক করে দিতে পারেন বলে মনে করা হচ্ছে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। উপস্থিত হয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে এই মুহূর্তে খুব একটা সক্রিয় নেই অভিষেক। তিনি ব্যস্ত রয়েছেন ডায়মন্ড হারবারে তাঁর সেবাশ্রয় প্রকল্প নিয়ে। সাম্প্রতিক কালে কোনও বিষয়েই খুব একটা মাথা ঘামাতে দেখা যায়নি অভিষেককে। এই নিয়ে দলের অন্দরে নানা জল্পনা চলছে। ফলে অভিষেক নেতাজি ইনডোরের সমাবেশে উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। যদিও সেই সংশয় কাটিয়ে উপস্থিত রয়েছেন অভিষেক।

গতকালই নিয়োগ দুর্নীতির চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছে সিবিআই। যদিও সেই অভিষেক তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা তা স্পষ্ট নয়। যদিও এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অভিষেক বা মমতা এই প্রসঙ্গে কিছু বলেন কিনা সেদিকেই নজর রয়েছে সকলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *