Ticket Rip-off | টিকিট জালিয়াতির নয়া ফাঁদ, ভারত-উইন্ডিজ ম্যাচের আগে সাবধান না হলেই হতে পারেন সর্বস্বান্ত!

Ticket Rip-off | টিকিট জালিয়াতির নয়া ফাঁদ, ভারত-উইন্ডিজ ম্যাচের আগে সাবধান না হলেই হতে পারেন সর্বস্বান্ত!

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের (India vs West Indies) উত্তেজনাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে সর্বস্বান্ত করতে ময়দানে নেমেছে একদল সাইবার প্রতারক। শেষ মুহূর্তে যারা হন্যে হয়ে টিকিট খুঁজছেন, তাঁদের টার্গেট করেই সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে ভুয়ো লিঙ্ক (Ticket Rip-off)। উত্তরবঙ্গ সংবাদের বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে এই চাঞ্চল্যকর প্রতারণার কৌশল। অনুসন্ধানে দেখা গিয়েছে, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ‘টিকিট অ্যাভেলেবেল’ লিখে একটি লিঙ্ক শেয়ার করা হচ্ছে। সেই লিঙ্কে ক্লিক (Faux Social Media Hyperlinks) করলেই গ্রাহক সরাসরি পৌঁছে যাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ চ্যাট উইন্ডোতে। সেখান থেকেই শুরু হচ্ছে ‘আসল খেলা’।

প্রতারণা চক্রের সদস্যরা অত্যন্ত পেশাদারভাবে চ্যাটিং শুরু করছে। প্রথমে ‘হাউ ক্যান আই হেল্প ইউ’ লিখে বার্তা পাঠানোর পর জানতে চাওয়া হচ্ছে ঠিক কতগুলো টিকিট প্রয়োজন। এরপর টিকিটের ব্লক অনুযায়ী একটি রেট চার্ট দেওয়া হচ্ছে, যেখানে প্রতিটি টিকিটের আসল দামের চেয়ে অন্তত ১০০০ টাকা বেশি চাওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ, সি-১ ব্লকের যে টিকিটের প্রকৃত দাম ৯০০ টাকা, জালিয়াতি চক্রের তালিকায় সেটির দাম দেখানো হচ্ছে ২০০০ টাকা। তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে ক্রেতাকে কিছুটা দরদাম করার সুযোগও দেওয়া হচ্ছে। ১৫০০ টাকায় রফা হওয়ার পর শুরু হচ্ছে চূড়ান্ত ধাপ।

প্রতিবেদকের পক্ষ থেকে যোগাযোগ করা হলে জানানো হয়, টিকিটের জন্য অগ্রিম ১০০০ টাকা একটি অনলাইন স্ক্যানারের মাধ্যমে পাঠাতে হবে। বাকি ৫০০ টাকা টিকিট হাতে পাওয়ার পর দিলেই চলবে। এমনকি ক্রেতাকে আশ্বস্ত করতে দাবি করা হচ্ছে যে, টাকা পাঠানোর মাত্র ৩০ মিনিটের মধ্যেই গন্তব্যে পৌঁছে যাবে কাঙ্ক্ষিত টিকিট। কিন্তু যখনই বলা হচ্ছে যে টিকিট ডেলিভারি যিনি করতে আসবেন তাঁকেই একবারে পুরো ১৫০০ টাকা দেওয়া হবে, তখনই বেঁকে বসছে ওই ব্যক্তিরা। তাঁদের সাফ কথা, কিউআর কোডে অগ্রিম টাকা না পাঠালে বুকিং নিশ্চিত হবে না। বেশ কিছুক্ষণ ধরে নানাভাবে গ্রাহককে কনভিন্স করার চেষ্টাও চালানো হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই ফাঁদে পা দিয়ে একবার কিউআর কোড স্ক্যান করলেই টাকা খোয়া যাবে। ম্যাচ দেখার আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হতে পারে। তাই এই ধরণের প্রতারণা এড়াতে সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *