দিনহাটা: শহরের গোসানিরোড সংলগ্ন একটি ডেলিভারি সংস্থার গোডাউনে দুঃসাহসিক চুরির ঘটনায়T (Theft in Dinhata) ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, রবিবার রাত আড়াইটা নাগাদ ওই গোডাউনের শাটার ভেঙে এই চুরির ঘটনা ঘটে।
সোমবার সকালে সংস্থার কর্মী আবদুল সাদ্দাম গোডাউন খুলতে এসে প্রথম শাটার ভাঙা অবস্থায় দেখতে পান। তিনি তৎক্ষণাৎ ম্যানেজার ও স্থানীয়দের খবর দেন। চুরির খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ (Dinhata Police Station) ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। সংস্থার ম্যানেজার বাপ্পা শর্মা জানান, গোডাউন থেকে ছ’টি মোবাইল-সহ বেশ কিছু সামগ্রী চুরি গিয়েছে। তবে গোডাউন থেকে কোনও নগদ টাকা খোয়া গিয়েছে কি না, তা হিসেব করে দেখা হচ্ছে। পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ (CCTV) খতিয়ে দেখে দুষ্কৃতীদের ধরতে তদন্ত জারি রেখেছে।
The put up Theft in Dinhata | দিনহাটায় ডেলিভারি সংস্থার গোডাউনে দুঃসাহসিক চুরি, খোয়া গেল মোবাইল ও অন্যান্য সামগ্রী appeared first on Uttarbanga Sambad.
