Tarique Rahman | নির্বাসন শেষে ফিরছেন তারেক

Tarique Rahman | নির্বাসন শেষে ফিরছেন তারেক

শিক্ষা
Spread the love


ঢাকা: ১৭ বছরের নির্বাসন কাটিয়ে অবশেষে বৃহস্পতিবার বাংলাদেশে (Bangladesh) ফিরছেন বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। ২০২৬-এর ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে তাঁর এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় আনতে চলেছে। এমন এক সময়ে তিনি ফিরছেন যখন বাংলাদেশ চরম অস্থিরতা এবং মৌলবাদী শক্তির উত্থানের মধ্য দিয়ে যাচ্ছে। পর্যবেক্ষকদের মতে, আওয়ামি লিগ নির্বাচনি লড়াইয়ে না থাকায় তারেক রহমানই এখন দেশের রাজনীতির অন্যতম চালিকাশক্তি।

তারেক রহমান ইতিমধ্যে দলের রণকৌশল স্পষ্ট করেছেন। ঢাকার (Dhaka) নয়া পল্টনের জনসভায় তিনি তাঁর বিখ্যাত স্লোগান ‘দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ’-এর উল্লেখ করে একটি ‘বাংলাদেশ ফার্স্ট’ বিদেশনীতির দিকে ইঙ্গিত করেছেন। এটি ইউনূসের পাকিস্তান-ঘেঁষা নীতির থেকে আলাদা। বিএনপি নেতাদের দাবি, ইউনূস সরকারের ওপর চাপ সৃষ্টি করে তাঁরাই নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য করেছেন। আসন্ন নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৭ বছর লন্ডনে কাটানোর পর তাঁর এই ফেরা শুধু বিএনপি কর্মীদের মধ্যেই উৎসাহ সঞ্চার করেনি, বরং দেশের গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রেও এটিকে একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *