Tapan | বধূকে নৃশংসভাবে খুন করে প্রমাণ লোপাট! অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত

Tapan | বধূকে নৃশংসভাবে খুন করে প্রমাণ লোপাট! অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


বালুরঘাট: ট্রাক্টরের রোটাভেটার দিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছিল এক বধূকে। এমনকি বধূর ছিন্নভিন্ন দেহ মাটিতে পুঁতে খুনের প্রমাণ লোপাটের চেষ্টা করাও হয়েছিল। ২০২৪ সালের জুন মাসের ওই খুনের মামলায় (Homicide case) মূল অভিযুক্ত সাদ্দাম হোসেন মোল্লাকে শনিবার দোষী সাব্যস্ত করল আদালত।

জানা গিয়েছে, ২০২৪ সালের ১৮ই জুন থেকে নিখোঁজ ছিলেন তপনের (Tapan) নিমপুর গ্রামের গৃহবধূ সুলেখা খাতুন বিবি। পরবর্তীতে ২২ জুন তপন থানার কালিনগরে এক ব্যক্তির জমি থেকে কিছু হাড়গোড় উদ্ধার হয়। পরে জানা যায় ওই দেহাংশ নিখোঁজ গৃহবধূ সুলেখারই। এই ঘটনার তদন্তে নেমে তারট গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন মোল্লাকে (৩৪) গ্রেপ্তার করেছিল পুলিশ। সুলেখার সঙ্গে সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে জানা গিয়েছিল। কিন্তু দুজনের মধ্যে ঝামেলার জেরেই সুলেখাকে নৃশংসভাবে খুন করে দেহাংশ জমিতে ছড়িয়ে দিয়েছিল সাদ্দাম। খুন ও প্রমাণ লোপাটের মামলায় এদিন দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে।

শনিবার বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, এদিন মামলার শুনানি শেষে বিভিন্ন সাক্ষ্যপ্রমাণ ও নথির ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বালুরঘাট জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সন্তোষ কুমার পাঠক। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও  ২০১ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে অভিযুক্তকে। আগামী সোমবার মামলার সাজা ঘোষণা করবেন বিচারক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *