সপ্তাহের শুরুতেই কালবৈশাখী দক্ষিণবঙ্গে! ঝড়বৃষ্টিতে নিম্নমুখী তাপমাত্রা, কী বলছে হাওয়া অফিস?
রবিবারই আগমন ঘটেছিল। সপ্তাহের শুরুতে দাপট দেখানোর সম্ভাবনা। কালবৈশাখী নিয়ে এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সোম থেকে পরপর তিনদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। বুধ-বৃহস্পতিতে কিছুটা স্তিমিত হলেও শুক্র থেকে ফের সক্রিয় হতে পারে কালবৈশাখী। কলকাতায় আগামী কয়েকদিন বিকেলে কালবৈশাখীর পূর্বাভাসের কথা শুনিয়েছে হাওয়া অফিস। এদিকে, রবিবার একাধিক জেলায় ঝড়বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী। […]
আরও পড়ুন