Dengue | তুফানগঞ্জের গ্রামে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ, লাগামছাড়া মশার উপদ্রব

সায়নদীপ ভট্টাচার্য, তুফানগঞ্জ: গ্রামে ডেঙ্গির (Dengue) সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত। শিশু সহ আক্রান্ত ২১ জন। তাঁদের প্রত্যেকের বাড়ি তুফানগঞ্জ (Tufanganj)-১ ব্লকের চিলাখানা-২ গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুঠি গ্রামে। আক্রান্তদের মধ্যে ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে (MJNMCH) এখনও চিকিৎসাধীন রয়েছেন এক গৃহবধূ। একই গ্রামে পরপর এতজনের ডেঙ্গি আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। […]

আরও পড়ুন