Palashbari | জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি, সুস্থ হয়ে বেডেই মাধ্যমিক পরীক্ষা দিল জান্নাতুন
পলাশবাড়ি: শারীরিক অসুস্থতাকে হার মানিয়ে হাসপাতালের বেডে বসেই মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা (Madhyamik Examination 2026) দিল আলিপুরদুয়ার ১ ব্লকের (Palashbari) অদম্য এক পরীক্ষার্থী। মঙ্গলবার পরীক্ষার শুরুতেই জ্ঞান হারিয়ে ফেলেছিল জান্নাতুন ফিরদৌসি নামে ওই ছাত্রী। পরে প্রশাসনিক তৎপরতায় হাসপাতালেই তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। পলাশবাড়ির ঘাটপাড় এলাকার বাসিন্দা জান্নাতুন শিলবাড়িহাট হাইস্কুলের ছাত্রী। তার পরীক্ষার আসন পড়েছিল […]
আরও পড়ুন