Kashmir Terror Assault | ফের উত্তপ্ত উপত্যকা, কাশ্মীরের কুলগামে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই

Kashmir Terror Assault | ফের উত্তপ্ত উপত্যকা, কাশ্মীরের কুলগামে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি ভারতীয় সেনার ‘অপারেশন মহাদেব’-এ পহেলগাঁও জঙ্গি হানায় অভিযুক্ত ৩ জঙ্গিকে নিকেশ করেছিল ভারতীয় সেনা। শ্রীনগরের কাছে দাচিগাম ন্যাশনাল ফরেস্টে সেনা-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে প্রাণ যায় জঙ্গিদের। সেই রেশ কাটতে না কাটতেই ফের সেনা-জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে কাশ্মীরের কুলগামের আখাল এলাকায়। জানা গিয়েছে, সেখানে ভারতীয় সেনা ছাড়াও জম্মু ও […]

আরও পড়ুন
সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা, রাজনাথের পর বক্তব্য রাখতে পারেন মোদি-শাহও

সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা, রাজনাথের পর বক্তব্য রাখতে পারেন মোদি-শাহও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতে সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা। আজ, সোমবার দুপুরে এনিয়ে আলোচনার সূচনা করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আলোচনায় অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তবে এদিনই তাঁরা বক্তব্য রাখবেন কি না, তা এখনও অজানা। এদিকে, অপারেশন সিঁদুর নিয়ে লোকসভায় বাংলায় বক্তব্য রাখতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা […]

আরও পড়ুন
পহেলগাঁও হামলার নিন্দায় মুখর ‘পাকবন্ধু’ চিন! ভারতের পাশে থাকার বার্তা ইরানেরও 

পহেলগাঁও হামলার নিন্দায় মুখর ‘পাকবন্ধু’ চিন! ভারতের পাশে থাকার বার্তা ইরানেরও 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার প্রতিবাদ জানিয়ে ও সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার বার্তা ব্রিকস সংসদীয় ফোরামের। যে ফোরামের অন্যতম সদস্য আন্তর্জাতিক আঙিনায় ‘পাকিস্তানের বন্ধু’ বলে পরিচিত চিনও! এক যৌথ বিবৃতি দিয়ে সন্ত্রাস দমনে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে ফোরামের সদস্য সমস্ত দেশ। যার মধ্যে রয়েছে ইরান। এর ফলে কূটনৈতিক মহলে পাকিস্তানের উপরে চাপ […]

আরও পড়ুন
বিশ্ব দরবারে নিন্দিত পহেলগাঁও হামলা, সন্ত্রাস বিরোধিতায় জার্মানির সমর্থন আদায় জয়শংকরের

বিশ্ব দরবারে নিন্দিত পহেলগাঁও হামলা, সন্ত্রাস বিরোধিতায় জার্মানির সমর্থন আদায় জয়শংকরের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস খানেক আগে জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। প্রাণ গিয়েছে ২৬ জন নিরীহ মানুষের। পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর এহেন নৃশংস কর্মকাণ্ডের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী লড়াই আরও জোরদার করেছে ভারত। বিশ্বের দরবারে পাকিস্তানের মুখোশ খুলে দিতে তৎপর নয়াদিল্লি। আন্তর্জাতিক মহলে পাক-বিরোধিতায় স্বদেশের প্রতি সমর্থন আদায় করতে আরও সক্রিয় কেন্দ্র। এই পরিস্থিতিতে জার্মানি সফরে গিয়েছেন […]

আরও পড়ুন
নৃশংস জঙ্গি হামলার এক মাস পার, কেমন আছে পহেলগাঁও?

নৃশংস জঙ্গি হামলার এক মাস পার, কেমন আছে পহেলগাঁও?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজ থেকে ঠিক একমাস আগে সাধারণ পর্যটকের রক্তে লাল হয়ে গিয়েছিল বৈসরনের সবুজ উপত্যকা। জঙ্গিদের গুলিতে প্রান গিয়েছিল ২৬ জনের। কলমা পড়তে বলে পর্যটকদের ধর্ম দেখে দেখে খুন করে জঙ্গিরা। কিন্তু একমাস পেরিয়ে গেলেও চেনা ছন্দে ফিরতে পেরেছে পহেলগাঁও? স্থানীয়দের কথা অনুযায়ী, এই ঘটনার পর উপত্যকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরা। […]

আরও পড়ুন
‘আমার শরীরে রক্ত নয়, গরম সিঁদুর বইছে’, বিকানের জনসভা থেকে বললেন মোদি

‘আমার শরীরে রক্ত নয়, গরম সিঁদুর বইছে’, বিকানের জনসভা থেকে বললেন মোদি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার ঠিক একমাস পর পাক সীমান্ত লাগোয়া রাজ্য রাজস্থানে দাঁড়িয়ে হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেখান থেকেই সন্ত্রাসবাদকে মদত দেওয়া পাকিস্তানকে হুঁশিয়ারি দেন মোদি। বৃহস্পতিবার রাজস্থানের বিকানের থেকে দেশের ১০৩ টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানের জনসভা থেকে পহলেগাঁও হামলা নিন্দা করার পাশাপাশি অপারেশন সিঁদুরের সাফল্যের কথা তুলে ধরেন […]

আরও পড়ুন
হায়দরাবাদে বিস্ফোরণের ছক ISIS-এর! বানচাল করল পুলিশ, জালে দুই জঙ্গি

হায়দরাবাদে বিস্ফোরণের ছক ISIS-এর! বানচাল করল পুলিশ, জালে দুই জঙ্গি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদে বড়সড় বিস্ফোরণের ছক আইসিসের! যৌথ অভিযানে ISIS-জঙ্গি সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করল অন্ধ্র ও তেলেঙ্গানা পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রথমে বিজয়নগর থেকে সিরাজকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে সমীরের নাম জানতে পারে পুলিশ। এরপর হায়দরাবাদ শহরে লুকিয়ে থাকা সমীরকে পাকড়াও করা হয়। অভিযুক্তরা শহরে বিস্ফোরণের পরিকল্পনা করছিল […]

আরও পড়ুন
সন্ত্রাসবাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেবেন মোদিই, আশা পহেলগাঁওয়ে নিহত আদিলের বাবার

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেবেন মোদিই, আশা পহেলগাঁওয়ে নিহত আদিলের বাবার

সোমনাথ রায়, জম্মু: পহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের পর পাক অধীকৃত কাশ্মীর ও পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে সেনা। এই নিয়ে কী বলছেন নিহত টাট্টু ঘোড়ার চালক আদিল শা-র বাবা হায়দার শা। তাঁর কথায়, “মোদি জানেন জঙ্গিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে হবে। ঠিক সে ভাবেই ব্যবস্থা নিয়েছে সরকার ও সেনা। আমাদের আশা ভবিষ্যতেও একই রকমভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা […]

আরও পড়ুন
অপারেশন সিঁদুরে ১০০ জঙ্গির মৃত্যু! হামলা হলে ফের প্রত্যাঘাত হবে, সর্বদল বৈঠকে বড় ঘোষণা রাজনাথের

অপারেশন সিঁদুরে ১০০ জঙ্গির মৃত্যু! হামলা হলে ফের প্রত্যাঘাত হবে, সর্বদল বৈঠকে বড় ঘোষণা রাজনাথের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজে উপস্থিত ছিলেন না। তবে সর্বদল বৈঠকে দেশবাসী তথা বিরোধীদের বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে উপস্থিত বিরোধী নেতাদের সামনে প্রধানমন্ত্রীর বার্তা পাঠ করে শোনান। রাজনাথের মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, “কঠিন পরিস্থিতিতে এই সময় দেশের প্রতিটি নাগরিকের একজোট থাকা প্রয়োজন।” একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের এমনটাই দাবি। সূত্রের খবর, অপারেশন সিঁদুর […]

আরও পড়ুন
LeT terrorist, Pak military and police attend funeral after India’s strike on terror camps

LeT terrorist, Pak military and police attend funeral after India’s strike on terror camps

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার দুই সপ্তাহের মাথায় মঙ্গলবার মধ্যরাতে অপরেশন সিঁদুর চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। এই হামলায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে ৮০ জনের বেশি জঙ্গির। সেই মৃতদের শেষকৃত্যে দেখা গেল লস্কর কমান্ডো হাফিজ আবদুল রউফের পাশে দাঁড়িয়ে পাক সেনা জওয়ানরাও। এই ভিডিও প্রকশ্যে আসতেই প্রশ্ন উঠছে, […]

আরও পড়ুন
ঠেলায় পড়ে মৃত জঙ্গিকে জ্যান্ত করেছিল পাকিস্তান! অপারেশন সিঁদুর আবহে ফের চর্চায় মুম্বই হামলার সাজিদ মীর

ঠেলায় পড়ে মৃত জঙ্গিকে জ্যান্ত করেছিল পাকিস্তান! অপারেশন সিঁদুর আবহে ফের চর্চায় মুম্বই হামলার সাজিদ মীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠেলায় পড়লে মৃতকেও বাঁচিয়ে তুলতে পারে পাকিস্তান! আন্তর্জাতিক চাপের মুখে পড়ে মুম্বই হামলার অন্যতম চক্রী লস্কর-ই-তইবার অপারেটিভ সাজিদ মীরকে বাঁচিয়ে তুলেছিল তারা। প্রথমে তাকে মৃত বলে ঘোষণা করে স্রেফ হাত ধুয়ে ফেলতে চেয়েছিল ইসালামাবাদ। কিন্তু অচিরেই ফাঁস হয়ে যায় তাদের মিথ্যাচার। দেখা যায় বহাল তবিয়তে আছে সাজিদ মীর। অপারেশন সিঁদুরের আবহে […]

আরও পড়ুন
‘কোনও আফশোস নেই’, ভারতের প্রত্যাঘাতে গোটা পরিবারকে হারিয়েও মন্তব্য মাসুদ আজহারের

‘কোনও আফশোস নেই’, ভারতের প্রত্যাঘাতে গোটা পরিবারকে হারিয়েও মন্তব্য মাসুদ আজহারের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আমার পরিবারের সদস্যরা আল্লার অতিথি হয়েছে। আফশোস নেই, হতাশও নই।” ভারতের প্রত্যাঘাতে পরিবারের ১০ সদস্যকে হারিয়ে মন্তব্য় জইশ-এ-মহম্মদ প্রধান মৌলনা মাসুদ আজহারের। ২২ এপ্রিল পহেলগাঁও হামলার দুই সপ্তাহের মাথায় মঙ্গলবার মধ্যরাতে অপরেশন সিঁদুর চালায় ভারতীয় বায়ুসেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। সূত্রের খবর, তাতেই মৃত্যু হয়েছে […]

আরও পড়ুন
‘মোদিকে ধন্যবাদ’, অপারেশন সিঁদুরে স্বামীদের মৃত্যুর ‘সুবিচার’ পেলেন বিতান-সমীরের স্ত্রীরা

‘মোদিকে ধন্যবাদ’, অপারেশন সিঁদুরে স্বামীদের মৃত্যুর ‘সুবিচার’ পেলেন বিতান-সমীরের স্ত্রীরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ব্যুরো: অপারেশন সিঁদুরই পহেলগাঁও হামলার যোগ্য জবাব, বলছেন ভূস্বর্গে জঙ্গিহানায় মৃত বাংলার তিনজনের স্ত্রী-পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন তাঁরা। সকলেরই আর্জি, আর কোনওদিন কারও সঙ্গে যেন পহেলগাঁওয়ের পুনরাবৃত্তি না হয়। [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই […]

আরও পড়ুন
‘দেশের জল বইবে শুধু দেশের স্বার্থেই’, সিন্ধু জলচুক্তি বাতিল নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী

‘দেশের জল বইবে শুধু দেশের স্বার্থেই’, সিন্ধু জলচুক্তি বাতিল নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের জল বইবে ভারতের স্বার্থেই। পহেলগাঁও হামলার পর ভারত-পাক যুদ্ধের আবহে সিন্ধু জলচুক্তি বাতিল করা নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর স্পষ্ট ইঙ্গিত, সন্ত্রাসে মদতদাতা পাকিস্তান শুকিয়ে মরলেও সিন্ধুর জল নিয়ে আগে নিজেদের স্বার্থ দেখবে নয়াদিল্লি। এক বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে এদিন প্রধানমন্ত্রী বলেন, “আগে ভারতের নিজেদের প্রাপ্য জলও দেশের […]

আরও পড়ুন
ভারত-পাক যুদ্ধ জিগিরে বন্ধ হবে আইপিএল? ‘সবকিছুর আগে দেশ’, বলছেন বোর্ড কর্তা

ভারত-পাক যুদ্ধ জিগিরে বন্ধ হবে আইপিএল? ‘সবকিছুর আগে দেশ’, বলছেন বোর্ড কর্তা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক যুদ্ধের আবহ। সীমান্তে রোজ বিনা প্ররোচনায় গুলিবর্ষণ করছে পাক সেনা। সরকারও চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতির মুডে। অথচ এসবের মাঝে সমানে স্বমহিমায় চলছে আইপিএল! যা নিয়ে ক্রিকেট মহল থেকেই প্রশ্ন উঠছে। দেশের বর্তমান পরিস্থিতির কথা ভেবে আইপিএল কি আপাত স্থগিত বা বন্ধ করা যায় না? এই ইস্যুতে এবার মুখ খুললেন খোদ আইপিএল […]

আরও পড়ুন
বাতাসে যুদ্ধের গন্ধ! ভারতে মক ড্রিল, পাকিস্তানে আইএসআই দপ্তরে শাহবাজ শরিফ

বাতাসে যুদ্ধের গন্ধ! ভারতে মক ড্রিল, পাকিস্তানে আইএসআই দপ্তরে শাহবাজ শরিফ

সংবাদ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন যুদ্ধ প্রস্তুতিতে বুধবার মক ড্রিল ভারতজুড়ে, তখন জল্পনা বাড়ালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। সোমবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদর দপ্তরে হাই প্রোফাইল বৈঠক করেন তিনি। সূত্রের খবর, জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পাক প্রধানমন্ত্রী এদিন গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন। সেখানে ভারতের নিরন্তর হুঁশিয়ারির মোকাবিলা নিয়ে কথা হয়েছে। যদিও এই বিষয়ে […]

আরও পড়ুন
কেন যুদ্ধের সাইরেন বাজে? ব্ল্যাকআউটে কী করণীয়, আত্মরক্ষার পাঠ জানা আছে?

কেন যুদ্ধের সাইরেন বাজে? ব্ল্যাকআউটে কী করণীয়, আত্মরক্ষার পাঠ জানা আছে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধ হল মৃত্যুর দূত। কোন দেশই প্রবল চাপে না পড়লে যুদ্ধে জড়ায় না। কেবল প্রাণহানী নয়, যুদ্ধের জেরে ধ্বংস হয় একটি দেশের অর্থনীতি। কয়েক দশক পিছিয়ে যায় প্রগতিশীল রাষ্ট্র ব্যবস্থা। তথাপি পহেলগাঁও হামলার পর শত্রুপক্ষকে শিক্ষা দিতে তৈরি হচ্ছে ভারত। সেই কারণেই বুধবার অসামরিক মহড়া চলবে বাংলা-সহ দেশের সমস্ত রাজ্যে। বাজবে […]

আরও পড়ুন
কোনওটি বাজেনি বহু বছর, কোনওটির তার কাটা! মক ড্রিলের আগে সাইরেন সচল করাই চ্যালেঞ্জ রাজ্যের

কোনওটি বাজেনি বহু বছর, কোনওটির তার কাটা! মক ড্রিলের আগে সাইরেন সচল করাই চ্যালেঞ্জ রাজ্যের

অর্ণব আইচ: কোনওটি বাজেনি বহু বছর। আবার কোনওটির তার কেটে গিয়েছে। কোনওটিতে বা পড়তে শুরু করেছে মরচে। মক ড্রিল শুরু হওয়ার আগেই কলকাতার ৯০টি সাইরেন শনাক্ত করে সেগুলি সচল করতে বলল রাজ্যের সিভিল ডিফেন্স। বিভিন্ন জেলাতেও সাইরেনগুলিকে সচল রাখতে বলা হয়েছে। সেইমতো সাইরেনের কী ধরনের শব্দে সতর্ক হয়ে বাড়ির ভিতর, ‘ইনবিল্ট বাঙ্কার’ অথবা জেলার ক্ষেত্রে […]

আরও পড়ুন
Indian Air Pressure plans large-scale drill alongside border with Pak

Indian Air Pressure plans large-scale drill alongside border with Pak

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধের আর বুঝি দেরি নাই…! ভারত-পাক যুদ্ধের আবহেই এবার পাকিস্তানের বুকে কাঁপুনি ধরাতে সীমান্তবর্তী এলাকায় চূড়ান্ত মহড়া শুরু করছে ভারতীয় বায়ুসেনা। বুধবার রাতে রাজস্থানে পাক সীমান্ত বরাবর যুদ্ধ মহড়া করতে চলেছে বায়ুসেনা। বৃহস্পতিবারও ওই একইরকম মহড়া চালানো হবে বলে বায়ুসেনা সূত্রের খবর। আরও পড়ুন: বুধবার যে মহড়া হতে চলেছে, এই মর্মে […]

আরও পড়ুন
পহেলগাঁওয়ে লস্কর যোগ নিয়ে পাকিস্তানকেই দুষল রাষ্ট্রসংঘ! নিরাপত্তা পরিষদে মুখ পুড়ল ইসলামাবাদের

পহেলগাঁওয়ে লস্কর যোগ নিয়ে পাকিস্তানকেই দুষল রাষ্ট্রসংঘ! নিরাপত্তা পরিষদে মুখ পুড়ল ইসলামাবাদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আবেদন জানিয়ে বিপাকে পড়ল পাকিস্তান নিজেই! সূত্রের খবর, পহেলগাঁও হামলার নেপথ্যে থাকা লস্কর-ই-তইবাকে নিয়ে ইসলামাবাদকেই পালটা প্রশ্ন ছুড়ে দিয়েছে নিরাপত্তা পরিষদ। সঙ্গে নিরাপত্তা পরিষদের তোপ, মিসাইল পরীক্ষা এবং পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে মন্তব্য করে আসলে উসকানি দিচ্ছে পাকিস্তান নিজেই। পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটকের হত্যার পরে তলানিতে পৌঁছছে […]

আরও পড়ুন
যে কোনও সময় হামলা চালাতে পারে ভারত! পাক প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যে আতঙ্কে পাকিস্তান

যে কোনও সময় হামলা চালাতে পারে ভারত! পাক প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যে আতঙ্কে পাকিস্তান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর প্রত্যাঘাতের আশঙ্কায় কাঁপছে পাকিস্তান! পড়শি দেশের একাধিক মন্ত্রীদের মন্তব্যে আগেই এমন আভাস পাওয়া গিয়েছে। এই আবহে সোমবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের একটি বক্তব্য সামনে এসেছে। ভারত যে কোনও সময় হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি পাকিস্তানের কোন জায়গায় ভারত আঘাত আনতে পারে সে […]

আরও পড়ুন
ভারত-পাক যুদ্ধের আবহে জওয়ানদের সঙ্গে ‘রিল’, বিজেপি নেতার কাণ্ডে বিতর্ক

ভারত-পাক যুদ্ধের আবহে জওয়ানদের সঙ্গে ‘রিল’, বিজেপি নেতার কাণ্ডে বিতর্ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি হামলায় দেশের ২৬ জন মানুষের প্রাণ চলে গিয়েছি। বদলা চাইছে ভারত। উত্তেজনার এই আবহে ভারতীয় সেনার সঙ্গে নিয়ে ‘রিল’ বানিয়ে বিতর্কে বিজেপি নেতা রবীন্দ্র রায়না। এমন ঘটনায় কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। তাদের প্রশ্ন, গেরুয়া নেতার এই দায়িত্বজ্ঞানহীন আচরণ কীভাবে মেনে নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? রবিবার ১৪ সেকেন্ডের ভিডিওটি সমাজমাধ্যম […]

আরও পড়ুন
ব্যালেস্টিক মিসাইলের পর দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, যুদ্ধ আবহে দাবি পাকিস্তানের

ব্যালেস্টিক মিসাইলের পর দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, যুদ্ধ আবহে দাবি পাকিস্তানের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২০ কিমি পাল্লার শক্তিশালী দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল। ভারতের সঙ্গে সংঘাতের আবহে এমনটাই দাবি পাকিস্তানের। সূত্রের খবর, এই ক্ষেপণাস্ত্রটির পোশাকি নাম ‘ফাতেহ’। সোমবার এটির পরীক্ষা করা হয়েছে বলে দাবি ইসলামাবাদের।  পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, উচ্চশক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্রটি দূর থেকেই শত্রুকে আঘাত হানতে সক্ষম। এর উন্নত নেভিগেশন পদ্ধতি এবং […]

আরও পড়ুন
জঙ্গলপথে ভারতে প্রবেশের চেষ্টা, পাঞ্জাব সীমান্তে গ্রেপ্তার পাক নাগরিক

জঙ্গলপথে ভারতে প্রবেশের চেষ্টা, পাঞ্জাব সীমান্তে গ্রেপ্তার পাক নাগরিক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সীমান্তেও বাড়তি নজরদারি চালানো হচ্ছে। এই আবহে এবার পাঞ্জাব সীমান্ত থেকে এক পাক নাগরিককে গ্রেপ্তার করল বিএসএফ। ধৃতের নাম হুসনাইন। তাঁকে পাঞ্জাব পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সূত্রের খবর, ওই পাক নাগরিক গত ৩ মে গভীর রাতে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ […]

আরও পড়ুন
পহেলগাঁও হামলায় আরও স্পষ্ট পাক যোগ, পাকিস্তানি সেনার কাছে প্রশিক্ষণ নিত জঙ্গিরা!

পহেলগাঁও হামলায় আরও স্পষ্ট পাক যোগ, পাকিস্তানি সেনার কাছে প্রশিক্ষণ নিত জঙ্গিরা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২২ এপ্রিল জঙ্গিদের গুলিতে লাল হয়েছে পহেলগাঁওয়ের সবুজ উপত্যকা। এই হামলায় সরাসরি পাকিস্তানের যোগ রয়েছে বলে একাধিবার অভিযোগ করেছে ভারত সরকার। সেই অভিযোগই এবার আরও স্পষ্ট হল। সূত্রের খবর, পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় জড়িত জঙ্গিরা পাকিস্তান স্পেশাল সার্ভিস গ্রুপের (SSD) কাছে প্রশিক্ষণ নিয়েছিল। সেখানেই তারা পহেলগাঁও হামলার নীল নকশা তৈরি করে […]

আরও পড়ুন
পহেলগাঁও হামলার পর ভারতের আগ্রাসী আচরণ, রাষ্ট্রসংঘে নালিশ জানাবে পাকিস্তান!

পহেলগাঁও হামলার পর ভারতের আগ্রাসী আচরণ, রাষ্ট্রসংঘে নালিশ জানাবে পাকিস্তান!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটকের হত্যার পরে তলানিতে পৌঁছছে ভারত-পাকিস্তানের সম্পর্ক। সিন্ধু জলচুক্তি স্থগিত, ভিসা বাতিল, আকাশসীমা বন্ধ করা, বাণিজ্য বন্ধের মতো একাধিক প্রত্যাঘাত করেছে নয়াদিল্লি। পালটা সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদও। এই আবহে নয়াদিল্লির বিরুদ্ধে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ জানাবে পাকিস্তান। সূত্রের খবর, রবিবার এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সে দেশের বিদেশ মন্ত্রক। পাক […]

আরও পড়ুন
পহেলগাঁও কাণ্ডে চড়ছে পারদ, সোমে পাকিস্তান পার্লামেন্টে জরুরি অধিবেশন!

পহেলগাঁও কাণ্ডে চড়ছে পারদ, সোমে পাকিস্তান পার্লামেন্টে জরুরি অধিবেশন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত যখন পুরোদস্তুর যুদ্ধের মহড়ায় ব্যস্ত, তখন পহেলগাঁও কাণ্ড নিয়ে পাকিস্তান পার্লামেন্টের অধিবেশন বসছে সোমবার। একাধিক পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার বিকেল ৫টায় পাক সংসদ ভবনে জরুরি অধিবেশনটি হবে। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি পার্লামেন্টের নিম্নকক্ষে এই অধিবেশনটি ডেকেছেন। এই অধিবেশনে কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তাব আনা হবে? আপাতত তেমন সম্ভাবনা নেই […]

আরও পড়ুন
রণং দেহি ভারতীয় সেনা! এবার পাঞ্জাবের সেনাঘাঁটিতে ‘ব্ল্যাকআউটে’র মহড়া

রণং দেহি ভারতীয় সেনা! এবার পাঞ্জাবের সেনাঘাঁটিতে ‘ব্ল্যাকআউটে’র মহড়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর রণং দেহি মেজাজে ভারতীয় সেনা। এবার যুদ্ধের রিহার্সাল সেরে ফেলল পাঞ্জাবের ফিরোজপুর সেনাঘাঁটির জওয়ানরা। এদিন শত্রুপক্ষকে ফাঁকি দিতে আধ ঘণ্টা ‘ব্ল্যাকআউট’ করল সেনাবাহিনী। রবিবার রাত ৯টা থেকে সাড়ে ৯টা ‘ব্ল্যাকআউট’ পর্যন্ত করা হয় ফিরোজপুর সেনাঘাঁটিতে। নিভিয়ে দেওয়া সমস্ত আলো। এমনকী ইনভার্টার, জেনারেটরের আলোও জ্বালা ছিল না। গভীর অন্ধকার […]

আরও পড়ুন
‘পাহাড়ের নিচে সেনা ছিল, গুলির শব্দ পেয়েও আসেনি’, পহেলগাঁও হামলা নিয়ে বিস্ফোরক নিহতের স্ত্রী

‘পাহাড়ের নিচে সেনা ছিল, গুলির শব্দ পেয়েও আসেনি’, পহেলগাঁও হামলা নিয়ে বিস্ফোরক নিহতের স্ত্রী

রমেন দাস: ১২ দিন আগে পহেলগাঁওয়ের জঙ্গি হামলা প্রাণ কেড়েছে স্বামীর। চোখের সামনে বাড়ির একমাত্র রোজগেরে সদস্যের এহেন পরিণতিতে প্রাথমিক ধাক্কা কাটিয়ে এখন বাঁচার লড়াই মূল চিন্তার বিষয় হয়ে উঠেছে বেহালার গুহ পরিবারে। গত ২২ এপ্রিল জঙ্গি হামলার ঘটনায় মানসিক ট্রমা এখনও কাটেনি। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমীর গুহর স্ত্রী শর্বরীদেবী সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথাও […]

আরও পড়ুন
ISI-কে ভারতীয় সেনার গোপন তথ্য পাচার! অমৃতসরে পাকড়াও দুই পাকিস্তানি চর

ISI-কে ভারতীয় সেনার গোপন তথ্য পাচার! অমৃতসরে পাকড়াও দুই পাকিস্তানি চর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও আবহে পাক গুপ্তচর সন্দেহে দু’জন গ্রেপ্তার করল অমৃতসর পুলিশ। ধৃতদের নাম শের মসীহ ও সুরোজ মসীহ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার অমৃতসর থেকে এই দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-কে অমৃতসরে থাকা ভারতীয় সেনা ছাউনি এবং এয়ার ফোর্স স্টেশনের একাধিক জায়গার ছবি তুলে পাচার করার অভিযোগ […]

আরও পড়ুন